ট্রেনে বসেই পরশু ভাইকে ফোনে বললাম," শাহবাগ যাব কিন্তু আমি।" বাসায় আসার পর সেদিন আর যাওয়া হল না। গতকাল আমার তাড়াতাড়ি যাওয়ার কথা থাকলেও ভাই আগেই বাসা থেকে সটকে চলে গেল। বোনটা এসএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরল। দুপুরে ভাত খেয়েই আমি বোনকে বললাম, "চল শাহবাগ যাই।" বোনও রাজি। হাটা শুরু করলাম দুজন। পথে এক বন্ধুকে পেয়ে গেলাম। তিনজন মিলে হেটে শাহবাগ পৌছালাম। অনেক মানুষ। সবাই একমুখে হাটছে। ভাইকে ফোন দিলাম।"কোথায় তোরা?" ভাইকে পেলাম পুলিশ বুথের পেছনে। ডিবেটিররা একসাথে বসে আছে ওখানে। পিছনেই জাহানারা ইমামের বড় একটা পোস্টার। বসে গেলাম ভাইয়ের পাশে। ভাইয়ের বন্ধুরাও আছে।মাঝখানে দাড়িয়ে কয়েকজন শ্লোগান দিচ্ছে। আর গোল করে বসে থাকা স্কুল কলেজের ছেলেমেয়েরা , তাদের বাবা মা রাও তাল মিলাচ্ছে। আমরা তিন ভাইবোনও গলা মিলালাম। একটা মেয়ে অনেকক্ষণ মাঝখানে দাড়িয়ে শ্লোগান দিল। সবাই খুব ভালোই রেসপন্স করল তাতে। মাঝে মাঝে কিছু মানুষ এসে পানি, চকলেট , বিস্কুট, খই বিলি করছিল। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল। মোমবাতি কিনার জন্যে সবাই চাঁদা দিলাম। মোমবাতির আলোয় শুরু হল শ্লোগান। সকাল থেকে যারা শ্লোগান দিচ্ছে তাদের সবার অবস্থাই খারাপ। ভিড়ের মধ্য থেকে একটা পরিবার আসলো। বাবার কোলে চড়ে আসা ছোটো ছেলেটা হ্যান্ডমাইকে শ্লোগান দেওয়া শুরু করলো। " ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।" কি যে ভালো লাগছিল। একটা ছোটো ছেলের মুখেও এক দাবী। পাশে বসে থাকা আপুটা এসেছে তার ছোটো কোলের বাচ্চা আর স্বামীকে নিয়ে। ভাইয়া বাচ্চাকে কোলে নিয়ে হেটে হেটে ঘুরে ঘুরে শ্লোগান দিচ্ছে আর আপু বসে বসে আমাদের সাথে গলা মিলাচ্ছেন। একসময় যারা মাঝখানে দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছিলেন তারা আহ্বান দিলো নতুন কাউকে আসার। এতোক্ষণ ভাবছিলাম যা তাই করলাম। দাঁড়িয়ে গেলাম শ্লোগান দিতে। আমি ঘুরে ঘুরে হ্যান্ডমাইকে শ্লোগান দিলাম আর তাল মিলালো কয়েকশো মানুষ। মনে হচ্ছিল কোন এক অদ্ভুত শক্তি ভর করেছে আমার উপর। বাসায় ফেরার পথেও আমরা তিন ভাইবোন গান গাইতে গাইতে হাটছিলাম। পায়ে ব্যথা, গলা ব্যথা, কিন্তু মনে আনন্দ দেশের জন্য কিছু করতে পারার আনন্দ।
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।