somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বড়বেলার গল্প ৫ : স্মার্ট , আনস্মার্ট এন্ড ওভারস্মার্ট"

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু বড় হলেই ছেলেমেয়েদের মনে যে ব্যাপারটা সব থেকে বেশি জায়গা দখল করে বসে তা হল স্মার্টনেস। ছেলেরা স্মার্ট হতে চায় মেয়ে পটানোর জন্যে আর মেয়েরা স্মার্ট হতে চায় বান্ধবীমহলে জনপ্রিয় হওয়ার জন্যে। কিন্তু কারন যাই হোক স্মার্ট হওয়ার এই দৌড়ে নেমে পা ভাঙ্গে না এমন মানুষ খুব কম আছে।
১৩-১৪ হলেই ছেলেরা ধূমপান শুরু করে। কেন? কারণ সিগারেট না খেলে নাকি কেউ স্মার্ট হয় না। তাদের অদ্ভুত সব ড্রেসআপের পিছনেও কারণ একই। সবার থেকে বেশি স্মার্ট হতে গিয়ে কেউ কেউ আবার সং সেজে বসে থাকে। তাদের অদ্ভুত চুলের স্টাইল দেখে বাবা-মার চোখ যে ছানাবড়া হয় তা আর নাই বললাম। হিন্দী চ্যানেলগুলোর বদৌলতে পোলাপাইন মাথার চুলে গজনীর ন্যাড়া স্টাইল, রেমোর পিছনে অদ্ভুত টিকি স্টাইল, টেরেনের মত মাথার উপর অদ্ভুত কাঠঠোকড়ার ঝুটি স্টাইল এগুলো মুখস্ত হয়ে গেছে। আর পাড়ার সেলুনগুলোতেও এইসব হেয়ারকাটে পারদর্শী মানুষের চাহিদা বেড়েছে।
মেয়েরাও পিছিয়ে নেই। নতুন একটা সিরিয়ালে কোনো নায়িকা একটা ড্রেস একবার পরলেই হলো, এক সপ্তাহের মধ্যে আপনার বাসার সামনের রাস্তায় হাজারো মেয়েকে ঐ ড্রেসের মত ড্রেস বানিয়ে পরতে দেখবেন। মেয়েদের কাছে ওয়েস্টার্ন ড্রেসের চাহিদা যে কতখানি বেড়েছে এই কয়েক বছরে তা কারো অজানা নয়। তার উপর যখন কোনো কোনো মেয়েকে রাস্তায় লাল, নীল , বেগুনী চুল নিয়ে গর্বের সাথে হাটতে দেখি তখন মাথাটা আর কাজ করে না।আর তাদের হাতের মোবাইল সেট এবং তাদের বাচনভঙ্গির কথা আর নাই বা বললাম।
এই তো গেলো স্মার্ট হওয়ার কিছু উপায়। এসব নিয়ে লিখতে বসলে হয়তো আগামীতে কোন ফ্যাশন ম্যাগাজিনে রাইটার হওয়ার অফার চলে আসতে পারে। তাই আর লিখতে চাই না। এখন স্মার্টনেস নিয়ে আমি যেসব বিড়ম্বনা ভোগ করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমি ছোটোবেলা থেকেই খুব মিশুক টাইপের ছিলাম। তাই যে কারো সাথে প্রথম আলাপেই অনেক কথা বলার মত বেয়াদবি (এর তাৎপর্য একটু পরে বুঝবেন ) অনায়াসে করতে পারতাম। জীবনে প্রথম বারের মত বাবা মার থেকে দূরে একা থাকতে গেলাম ভার্সিটিতে উঠে হোস্টেলে। এখানে বলে রাখি যদিও আমি স্কুল কলেজে সবসময় মেয়েদের সাথে ক্লাশ করেছি। ভার্সিটিতেই প্রথম ছেলেদের সাথে ক্লাশ করা। ল্যাব ক্লাশে গ্রুপ মেম্বারদের সবার সাথেই আমি খুব ভালোমত কথা বললাম। একটা প্রচেষ্টাও ছিল যাতে কেউ এটা মনে না করে যে আমি ঢাকা থেকে এসেছি বলে যাতে কেউ আমাকে অহংকারী না ভাবে। কিন্তু ফলাফল হলো উল্টা। আমাকে সবাই ওভারস্মার্ট ভাবা শুরু করলো। এখন এই ওভারস্মার্ট থেকে নামার চেষ্টা শুরু হলো আমার। কিন্তু নামার পথ সোজা ছিল না। শুধু ঢাকায় মানুষ এই গুনেই (অথবা দোষে) পাওয়া ওভারস্মার্ট তকমাটা সরানোতে আমি এখনও ১০০% সফল নই। যদিও এখন অনেক মানুষের কাছেই আমি আনস্মার্ট। আসলে এই ওভারস্মার্ট আর আনস্মার্টের মাঝে স্মার্টটা যে কোথায় তা আমি খুঁজে পাই নাই। আর পেতেও চাই না। কারো সাথে সংকোচীনভাবে কথা বলা যদি ওভারস্মার্টনেস হয় তাহলে স্মার্টনেস কি তা আমার জানা নেই।
আমার একমাত্র আদরের ছোটো ভাই। এইবার রোজার ছুটিতে বাসায় এসে তার মাথার চুল দেখে আমার চোখ কপালে ঠেকেছে। তার চুলে তিনি যে হেয়ার কাট দিয়েছেন তা আমার জন্য সম্পূর্ণই নতুন। ভাগ্য ভালো যে তার ড্রেস আপও তার চুলের মতো বিচিত্র হয়ে যায়নি। আসলে তার বয়সটাই এখন হয়তো অদ্ভুতের সাথে বন্ধুত্ব করার।
আরো অনেক কিছু লিখব বলে বসেছিলাম। কিন্তু শক্তি নাই মনোযোগও নাই। পরের পর্বে আরও অনেক বড়বেলার গল্প থাকবে । :) :)
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×