আমি কালবৈশাখীর ঝড় হব
কিশোরী হয়ে তুমি আম কুড়াতে এস
হব বর্ষার ঝুম বৃষ্টি
তন্বী তরুণী, কদম ফুল খোপায় গুজে
তুমি আমায় ভালবেস
শরতের কাশফুল হব আমি
তুমি ধরবে এস নরম স্পর্শে
হেমন্তে হব আমি নবান্নের পিঠে
খিলখিলিয়ে হাসবে তুমি, কৃষকের চোখ যেমন হাসে
শীত এ হব আমি সকালের সোনা রোদ
গায়ে মেখে তুমি দূর করবে আলসেমি
বসন্তে হব গাছে গাছে ফোটা ফুল
হব কোকিল এর ডাক, তোমায় করব উদাসিনী
লেখাটি প্রকাশিত হয়েছিল আমার খুব প্রিয় ব্লগার, উন্মনের ব্লগে। দারুণ লেখেন তিনি। Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




