হাতে কলম, কিংবা মাইক, কারো কারো মাধ্যম কম্পিউটার কিংবা ল্যাপটপ, কাজ একটাই সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠতার সাথে তা জনসাধারণের নিকট পৌছানো। একবারও ভেবে দেখেছেন কি সকালের চায়ের কাপে, এসি গাড়ীতে অফিস যাওয়ার সময় কিংবা রাতের খাবার খেতে খেতে যে সংবাদ আপনারা দেখছেন, শুনছেন সেই সংবাদ কি ভয়াবহ পরিশ্রমের পর একজন সংবাদ সংগ্রহকারীরা দিন-রাত খেটে, নিজের সংসার-পরিবার ভুলে এই নির্ভীকতার সাথে সংগ্রহ এবং পরিবেশন করে যাচ্ছেন। এরা সাংবাদিক; সংবাদের ফেরিওয়ালা।
কিসের জন্য? শুধু কি আর্থিক চাহিদা মেটানো? দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য? নাকি লাঞ্ছিত হওয়ার জন্য? এই মানুষগুলোর নিরাপত্তার জায়গাটা কোথায়? কর্মক্ষেত্র থেকে বেডরুম? কোথায়?
কতোদিন আর চুপ করে থাকা? স্বাধীন দেশে সব দেখেও না দেখার ভান আর কতোদিন?
আমাদের প্রতিবাদ "J"; "J" ফর জার্নালিস্ট, "J" ফর জার্নালিসম, "J" ফর জনতা, "J" ফর জাস্টিস। সাংবাদিক হত্যার বিচার, কর্মক্ষেত্রে তাদের উপর পুলিশি হামলা, অফিস কার্যালয়ে সন্ত্রাসী হামলা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


