চাই গণমাধ্যমের স্বাধীনতা, চাই সাংবাদিকের নিরাপত্তা
১৭ ই জুন, ২০১২ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল ছিল সাগর-রুনি'র শিশুপুত্র মেঘের জন্মদিন; এই শিশু একদিন বড় হবে; বুঝবে সাংবাদিকের নিরাপত্তা দিতে পারে না আমাদের গণতন্ত্র। আমরা কি আজকের শিশুদের আগামী দিনের একজন দক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়ার জন্য সেই মসৃন পথটা দিতে পারছি? না পারছি না। "যশোরে সত্য প্রকাশ করতে যেয়ে সাংবাদিক খুন", " পুলিশি নির্যাতনের শিকার এনটিভির সিনিয়র ক্যামেরা সাংবাদিক", পুলিশের মিস-ফায়ার (!!!) এর শিকার দৈনিক আজকালের সাংবাদিক" ... এরপর যে আমি কিংবা আপনি, কিংবা দেশের অন্য কোন সাধারন মানুষ এই নির্যাতনের শিকার হবে না তার নিশ্চয়তা কি? এভাবেই চলছে; এভাবেই চলবে... আমি বলবো না। এভাবে চলতে দেয়া যাবে না। একজন মানুষ যখন সাংবাদিকতায় যুক্ত হয় কিংবা সাংবাদিকতায় পড়তে আসেন তখন সে শুধুই অর্থ লাভের উদ্দেশ্য নিয়ে আসে না। পরিচিতির কথা বলছেন, যেখানে জীবনের নিরাপত্তা নাই; সেখানে পরিচিতি দিয়ে কি হবে?! রক্তাক্ত বুম নয় চাই কর্মক্ষেত্রে নিরাপত্তা; পুলিশি নির্যাতন নয় চাই মতামত প্রকাশের স্বাধীনতা।
একটা ভ্রমের মধ্যে থাকতে আমরা পছন্দ করি- "আমরা ভাল আছি"। এই নিরাপত্তাহীন জীবনকে ভাল থাকা কিভাবে বলেন? "রামরাজ্য" চাচ্ছি না; বিশুদ্ধ গণতান্ত্রিক সমাজব্যবস্থা চাচ্ছি যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা থাকবে। এটা আমাদের অধিকার।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন