~ আমি জানি তোদের জন্যই আমার বোনের কান্না থামেনি
জানি তোরাই মুক্ত হতে চাওয়া একটি পাখির ডানা ছিড়তে চেয়েছিলি,
তোদের হাতেই সেদিন ছিল রক্তের ছোঁপ ছোঁপ দাগ,
হাতে দা-বটি আর বুকে বেইমানী।
কিশোরীর আর্তনাদ, শিশুর চিৎকার তোরা শুনতে পাসনি
তোরা ভুলে গেছিস তোদের পরিনতির কথা,
বায়তুল মোকাররমের জুতাপেটা কিংবা বিশ্ববিদ্যালয়ের কানে ধরে উঠবস
কোনটাই স্মৃতিতে নেই তোদের,
তোদের সাজা হয়নি, বেহায়ার মত ঘুরে বেড়াচ্ছিস!
হিসাব এখনো বাকি,
কান্না-রক্তের শোধ পাইপাই করে দিতে হবে,
রাজনীতি, জোট-প্রেম কিছু করেই নিস্তার নেই!
আর দেবো না ছাড়;
জনতার মঞ্চেই হবে তোদের বিচার! ~

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


