somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যাস্ট্রো-নটি (Astro-Naughty)

১২ ই মে, ২০০৯ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১১ জুলাই। চাঁদের মাটিতে পড়ল মানুষের প্রথম পদচিহ্ন। অ্যাপলো-১১ এর খণ্ডিত অংশ চন্দ্রতরী ঈগল নেমে এলো চাঁদের মাটিতে। খানিকটা দ্বিধা আর অভূতপূর্ব অবাক চাহনী নিয়ে চাঁদে নেমে এলেন নীল আর্মস্ট্রং। তিনি সেখানে হাঁটলেন। হাঁটার চেষ্টা করলেন বলাই ভাল। ছবি তুললেন। মার্কিনীদের পতাকা উড়িয়ে দিলেন। কিছু স্পেসিমেন সংগ্রহ করলেন।

আওড়ালেন তার সেই বিখ্যাত উক্তি, 'এ স্মল স্টেপ অফ এ ম্যান অন দ্য মুন গিভস এ বিগ লিপ টু দ্য ম্যানকাইন্ড।'

কয়েক কোটি পৃথিবীবাসী অবলোকন করছিল তার এই পদচারণা, কর্মকান্ড আর কথাগুলো। পৃথিবীবাসী তখন লাইভ দেখতে পায়নি। লাইভ দেখতে পাচ্ছিল কেবল নাসাতে তার সহকর্মীরা।

ঘুরে চলে তারপর হঠাৎ কী মনে পড়তে সামান্য মুচকি হাসলেন। কিছুক্ষণের মধ্যেই মুচকি হাসিটা আরও বিস্তৃত হল। আর তিনি বিড় বিড় করে আওড়ালেন, 'গুড লাক মি. গোরস্কি।'

নাসাতে তার সহকর্মীদের মধ্যে রীতিমতো হৈ চৈ পড়ে গেল। এ ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন চালান করে দিল নিরবে, কে এই মি. গোরস্কি? কিন্তু কেউ তার কোনও জবাব দিল না। মুহূর্তে ডাটা বেসে টাইপ হতে লাগল, মি. গোরস্কি। ধরেই নেয়া হয়েছিল, মি. গোরস্কি নিশ্চয়ই আর্মস্ট্রংয়ের কোনও রাশান প্রতিদ্বন্দ্বী হবেন। নাম তো তাই বলে।

কিন্তু ডাটা বেস সন্তোষজনক কোনও তথ্য দিল না। আরও খোঁজা হতে লাগল। বিফল। অতপর অপেক্ষা নীল আর্মস্ট্রং-এর প্রত্যাবর্তনের। তার মুখ থেকেই শোনা যাবে, ব্যাপারটা কী? এ তো শেখানো পড়ানো কথা নয়? তাহলে?

নীল আর্মস্ট্রং এলেন। সাংবাদিক সম্মেলন হল। নানা কথা হল। প্রযুক্তি, উন্নয়ন, নানা কথা। অবশেষে এলো সেই মুহূর্ত। এক সাংবাদিক প্রশ্নটা করেই বসলেন। নীল আর্মস্ট্রং কেবল হাসলেন। মুচকি হাসি। উত্তর দিলেন না।

বেশ কয়েক বছর পর কোনও একটা সভায় আবারও বক্তৃতার পর ধরা হল নীল আর্মস্ট্রংকে। একই প্রশ্ন। একই সাংবাদিক। তিনি এবার আরও নাছোড়বান্দা। আর্মস্ট্রং এবার আর কেবল হেসে পার পেলেন না। তাকে বাধ্য হয়ে বলতে হল, ভাই, ব্যপারটা ব্যক্তিগত। থাক নাহয়।

প্রায় কুড়ি বছর বাদে আবারও সেই প্রশ্ন। এবার আর্মস্ট্রং আর পালাতে পারলেন না। কে এই মি. গোরস্কি? বলতেই হবে। কী সেই রহস্য? চাঁদে মানুষের পায়ের ছাপ ফেলার সাথে কী সম্পর্ক মি. গোরস্কির?

আর্মস্ট্রং কিছুটা ভাবলেন। তারপর বললেন, এখন বলা যায়। মি. এন্ড মিসেস গোরস্কি দু'জনেই এখন পরলোকে। এখন বললে আর তারা বিব্রত হবেন না। আর্মস্ট্রং একটু হাসলেন। তারপর বললেন, সেই গল্প।

আমি তখন খুব ছোট। বাড়ির উঠানে বেসবল খেলছিলাম। আমার প্রতিবেশি ছিলেন মি. আর মিসেস গোরস্কি। খেলতে খেলতে বলটা গিয়ে পড়ল গোরস্কিদের ঘরের কাছে। একেবারে তাদের বেডরুমের জানালার নিচে। আমিই মেরেছিলাম। কাজেই আমাকেই যেতে হল বলটা আনতে। বলটা তুলে উঁচু হতেই চোখ গেল তাদের বেডরুমের ভেতরে। দেখলাম মিসেস গোরস্কি চেঁচাচ্ছেন। মি. গোরস্কি কিছুটা বিব্রত।

মিসেস গোরস্কি বলছেন, 'তুমি ওরাল সেক্স চাচ্ছ? তা তুমি পাবে, পাশের বাড়ির পিচ্ছি যেদিন চাঁদে পা দেবে, সেইদিন তুমি সেটা পাবে। এখন আমাকে বিরক্ত কর না।'

নীল আর্মস্ট্রং আর কিছু বললেন না। গোরস্কিদের স্মরণে তার মনটা কিছুটা স্মৃতিকাতরই হয়ে উঠল বা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ রাত ১২:৫৩
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

উত্তরা উত্তর

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২২

উত্তরা উত্তর
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরা দিয়াবাড়িতে আমার এখন আবাস
কত চেষ্টা করেছি দূরে, বহুদূরে…
চলে যাবো কিন্তু থেকে যেতে পারিনি
চলে গিয়েও ফিরে এসেছি।
আর এখন না চাইলেও
বেড়ে গেছে খুব দূরুত্ব।
উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের
কাছাকাছি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

×