somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুক্তমনা ব্লগার
আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

কেবল পারেন না মানুষে মানুষে ব্যাবধান ঘোঁচাতে

২৮ শে জুন, ২০১৬ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম এবং ধর্মীয় ব্যবস্থা নাকি মানুষে মানুষে কোন রকম বিভেদ দৃষ্টি করেনা, যারা এই ধরনের কথাগুলি প্রচার করে চলেছেন তাদের মানবিক বিচার বোধ আশা করে, তাদের জন্য কিছু প্রশ্ন নিবেদন করছি।

ধরে নিন আমি আবু জহেদ আর উনি হলেন শ্রী প্রকাশ রায়। আমাদের এই দু জনের বাড়ি একই দেশে, একই জেলায়, একই গ্রামে। আমার চোদ্দ পুরুষের বসত ভিটা ওই গ্রামেই ছিলো, প্রকাশেরও তাই। একই জল একই আলো একই বাতাসে আমাদের দু জনের বেড়ে ওঠা সমান ভাবে। প্রকাশ আর আমি দেখতে একই রকম, খাওয়া দাওয়া প্রায় একই রকমের, একই রকম মান অভিমান ইচ্ছা অনিচ্ছা আর রুচি। দুজনার শরীরের রক্তও লাল, একই ধরনের জেনেটিক পরিচয়। কিন্তু প্রকাশ হিন্দু আর আমি মুসলিম।

আল্লা ভগবানের পার্থক্য যে কিভাবে এত বিরাট পার্থক্য তৈরী করে দিলো আমাদের মাঝে, সে এক গোলক ধাঁধায় বলা যায়। সেই কারনে পঞ্চাশ মাইল দূরের বশির শেখ আমার আত্বীয় হলেও একই পাড়ার প্রকাশ রায় আমার আত্বীয় হয়না। প্রকাশের একটি মেয়ে আছে, সুন্দর নম্র ভদ্র, ঠিক যেন লক্ষ্মী একটি মেয়ে। আমি আমার ছেলের বিয়ের জন্য পাত্রী খুজছি দূর দূরান্তের গ্রামে, অথচ বাড়ির পাশের প্রকাশের ওই লক্ষ্মী মেয়েটিকে নিয়ে আমি পুত্রবধূ করবার চিন্তাও করিনা, কেননা হিন্দু মুসলিমে বিয়ে হয়না, প্রকাশ আমার কুটুম হতেও পারেনা। জল পানি আল্লা ভগবান বেদ কুরানের পার্থক্য যে সমাজের মানুষের মাঝে কি নিদারুন পার্থক্য তৈরী করেছে তা নিয়ে আমরা খুব কমই ভাবি।

বহুদিন অস্বাভাবিক ভাবে জীবন যাপন করতে থাকলে ওই অস্বাভাবিকতাকেই স্বাভাবিক বলে মনে হয়। সেই কারনে আমরা কেউই এই প্রশ্ন তুলিনা যে, একই মানুষ একই জাতি একই নৃতাত্তিক পরিচয় থাকা সত্বেও আমরা আলাদা কেন ? তবে কেউ যদি কোন ভাবে পারতো আমাদের মাঝখানের আল্লা ভগবানকে সরিয়ে দিতে – তবে আবু জাহেদ প্রকাশ রায়ের মাঝের পার্থক্যও যেত ছুঁটে। আমি এবং প্রকাশ রায় দু জনেই তখন কেবল মাত্র মানুষের মানবিক পরিচয়ে পরিচিত হতে পারতাম ।

আল্লা ভগবানের তলোয়ার ত্রিশুলের আঘাতে এক ভারত কেঁটে তিন টুকরো হয়ে গেল, প্রতিদিন একই রক্ত একই জাতীর মানুষেরা বর্ডার পার হয়ে ভারতের সীমানায় চলে যায়, চোদ্দ পূরুষের বসত ভিটা ফেলে রেখে প্রকাশ রায়েরা চলে যেতে বাধ্য হয়। অনেকে ভাবেন, খুব শখের বশে বুঝি তারা চলে যায় – চোদ্দ পুরুষের বাপ দাদার ভিটা মাটি ছেড়ে কেউ কি সহজে চলে যায় ? যদি প্রকাশ রায় আর আবু জাহেদের মাঝ খানের আল্লা ভগবানের ত্রিশুল তলোয়ার সরিয়ে দেওয়া যেত তাহলে ৪৭ বা তারও আগে থেকে আজ পর্যন্ত স্বদেশী মানুষের বর্ডার পার হয়ে চলে যাওয়া লাগতো না।

ঈশ্বর আল্লা সবকিছু পারেন, কেবল পারেন না মানুষে মানুষে ব্যাবধান ঘোঁচাতে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ৩:২০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×