somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুনাওয়ার সিফাত
লিখালিখি নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আমার ভাব টুকু সহজে বুঝুক সকলে, এটাই চাই। প্রশংসা, সমালোচনা দুই বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুকে আমাকে পেতেঃ https://www.facebook.com/thinker.sifat

যে ভয় ভাবতে বাধ্য করে

০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝে মাঝে ক্যান্সার, কিডনি জটিলতা, থ্যালাসেমিয়া এসব রোগের কথা ভাবলে আমার ভয় করে। যে পরিবারে কারো এমন রোগ দেখা দিয়েছে সে পরিবারের একেবারে অপূরণীয় ক্ষতে হয়ে গিয়েছে। কতটা কষ্টের মধ্যে দিয়ে রোগী যায় তা ভাবলেই আমার গা শিউরে উঠে। রোগীর দীর্ঘদিনের অসুস্থতাকে যদি পরিবার বোঝা ধরে নেয় তাহলে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আমি আমার এক ক্লোজ আত্মীয়ের ক্যান্সার স্ট্রাগল করা দেখেছি। একেকটা ক্যামো থ্যারাপির পর একটা মানুষের শরীরের উপর দিয়ে কি যে যায়! ওনাকে দেখেই আমার চোখে পানি চলে আসতো।

১৭/১৮/২০/২৪ বছর বা সদ্য চাকরিতে ঢুকা যুবক যখন জানতে পারে তার মরণব্যাধি ক্যান্সার হয়েছে তখন কেমন লাগে তার? মনে হয় না মাত্র মুখের লোকমা কেড়ে নেয়া হচ্ছে? আমি টাইমলাইনে প্রায়ই এমন জটিলতায় ভোগা ছাত্র-ছাত্রীদের খবর দেখি। ছবি দেয়া হয় যাতে সাহায্য করতে কেউ কার্পণ্য না করেন। আমি ছবিগুলো দেখি আর ভাবি কতটা দুর্বল করে দেয় এই রোগগুলো! তীলে তীলে কষ্ট দিয়ে যায়।

সেদিন রাতে মাথাব্যথা উঠেছিল। ঔষধও ছিল না। অসহ্যকর ব্যথা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম শুধু। আমি এই ব্যথা সহ্য করতে পারছিলাম না অথচ স্বাভাবিক আয়ু পেলে বার্ধক্যজনিত যেসব রোগ আসবে সেগুলো কিভাবে সহ্য করবো জানিনা।

ভাগ্য বা তকদিরে খোদা তায়ালা কি রেখেছেন কেউ জানে না৷ অনুমান করাও যায় না। সময় অতীত হওয়ার পর তকদিরে কি ছিল তা জানা যায়৷ এটা সৃষ্টিকর্তা সিস্টেম করে রেখেছেন। আমরা স্রেফ উনি পরীক্ষা নেন এ ব্যাপারে জানি। এবং এটাই আমাদের সান্ত্বনা। যেকোনো কঠিন মুহূর্তে অনেকের মনে প্রশ্ন জাগে "এটা আমার সাথেই কেন হলো?" এই প্রশ্ন রোগী, রোগীর পরিবার সবার মাঝেই আসে।

সূরা বাক্বারার ১৫৫ নং আয়াতে আল্লাহ বলেছেন,
"আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।"

এমন কঠিন সময়ে সবাই কি ধৈর্য ধরতে পারে? যদি না পারে তাহলে?

আল্লাহ তায়ালা আমাদের পরিবারকে এসব কষ্টদায়ক রোগ থেকে হেফাজত করুক ও বৃদ্ধকালে বিছানাবন্দী না করুক। আমিন।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×