ভালোবাসা ব্যপারটা আপেক্ষিক। তাই একে বুঝতে হলে অনুভূতির প্রয়োজন হয়। তাছাড়া ভালোবাসা ঘিরে নানা ধরনের ব্যাপার উঠে আসতে পারে।সত্যিকারের ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়। ক্ষেত্রবিশেষে এটি একেক সময় একেক রূপ নিতে পারে। অনুভূতি ফুরিয়ে গেলে এটিও কমে আসতে পারে।
এই কাঙ্খিত ভালোবাসা একটা মানুষের ভেতরের মানুষকে জাগাতে বা তার ভেতরে সৃষ্টি হতে যতোটা সময় নেয় ; ধ্বংস হতে তার একশতভাগেরও এক ভাগ সময় নেয়না। তোমার আচরণ বা তার যেকোনো আচরণ এই ভালোবাসা ধ্বংস হয়ে যাবার কারণ হয়ে উঠতে পারে। একটা দুইটা বাজে অযাচিত আচরণ সহ্য করতে করতে একটা সময় অনুভূতির প্রখরতা কমে আসে। বলা হয়ে থাকে যে তুমি বদলে যাচ্ছ/বদলে গিয়েছ কিন্তু কেনো কি কারণ এই পরিবর্তনের ; তা কেউই খোঁজে দেখতে রাজিনা।
তাই যেকোনো সম্পর্ক অনেক প্রতিকূলতা অতিক্রম করে সৃষ্টি হলেও এভাবেই ছোট্ট একটা আচরণের কারণে যে বিতৃষ্ণার জন্ম নেয় তা হয়তো সারাজীবনের বিষাদের কারণ হয়ে দাঁড়ায়।সম্পর্কটা ওখানেই শেষ হয়। RIP.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

