পুরুষ:
তুমি খুঁজেছো নারী; খুঁজেছো তাঁর অন্ধ ভালোবাসা
পুরুষ, বিনিময় হয়েছো দেবদাস; ভিঞ্চি, জুলিয়াস-সিজার,
পুরুষ তুমিই তো জীবন উৎসর্গ করো নারীর তরে তাই না ?
আবার তুমিই পড় প্রেমিকের নীল খামে আঁকা চিঠিখানা,
মনে ভাবো তোমার জন্যেই বুঝি নারী লিখেছে 'ভালোবাসি' !
চিঠির পাতায় রক্তাক্ষরের লেখা; ভেবেছিলে নারী কত বোকা !
বোকা ভেবেই তো তাকে আরও বেশি আগলে রাখতে চেয়েছিলে !
আসলে কি যানো ? পুরুষ তুমি নিজেই বড় বোকা; নারী নয় !
নারী:
তুমি চেয়েছো কবিতা; গুনে গুনে কমপক্ষে বারো খানা কবিতা
নারী তোমার জীবনে যত পুরুষ আসবে; প্রত্যেকের কবিতা,
নারী তুমিই কি পুরুষের ভালোবাসা চেয়েছো প্রতিটা ক্ষণের ?
হ্যা চেয়েছো ! তবে পুরুষের নয়; স্বপ্ন পুরুষের ভালোবাসা !
নারী তোমায় জড়িয়ে ধরা পুরুষগুলো তোমার প্রয়োজনের !
নারী তোমার অবোধ তৃষ্ণার্ত পুরুষেরা কি জানে সে কথা ?
নারী তুমি তো ভেদ করতে দাওনি তোমার রহস্যের ইন্দ্রজাল !
হে নারী আগে তুমি নারী হও; দেখবে প্রতিটা পুরুষই স্বপ্নপুরুষ !
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



