আচ্ছা ভাই শশুর বাড়ীর সাথে কুটুম্বিতার সম্পর্ক তো বিয়ের মাধ্যমেই হয় ! কোনো কারণে যদি (ডিভোর্স আইনের মাধ্যমে) সেই সম্পর্কচ্ছেদ ঘটে যায় তাহলে সালা-শালী ইত্যাদি সম্পর্ক কি বর্তমান থাকে ? এরপর থেকে তো শ্রাদ্ধের দাওয়াত (যা এলাকা বা সমাজব্যাপি করা হয়) ছাড়া আত্মীয়তার সম্পর্কের কোনো দাওয়াত কপালে জোটার কথা না !
হ্যা ! আমাদের দেশে এখনো দেখা যায় এমন লোক আছে যারা ডিভোর্স এর পরেও শশুর বাড়ী হিসেবে দাওয়াত পাইতে এবং খাইতে চায় !!
আরে মশাই আপনি তো শশুর বাড়ির কাউকেই মানতেন না, সাথে যুক্ত আছে আপনার অন্যান্য দোষ-ত্রূটি অর্থাৎ নিজ চরিত্রের কারণেই ডিভোর্সি, আপনি কিভাবে কুটুম্বিতার অধিকার দাবি করবেন ??
আপনি সংবিধান মানবেন না, আইন মানবেন না, ঘাড় ত্যাড়ামি করে নির্বাচনে অংশ নিবেন না আবার নির্বাচিত সরকারকে অবৈধ সরকার বলবেন, এসব ত্যাড়ামি ব্যারামি সং ঢং করতে করতে আইনানুসারে আপনার নিবন্ধন বাতিল হয়ে গেলে তাও মানবেন না; মশাই আপনি কোনটা মানেন আর মানবেন ? নিজের ইচ্ছেমতো যেভাবে সব চাইতেছেন; মনমত হইলে মানবেন নইলে মানবেন না, দেশটা কি আপনার বাপ্-দাদার সম্পত্তি ??
মনমত সব চাইতে পাইতে গেলে কপালখানা পুড়ে ছাই হতে পারে এ শিক্ষা কি এখনো হয়নি আপনাদের ? হলে হোক আর না হলে না হোক, দেশ এখন উন্নয়নের মহাসড়কে; এটাই জনগণের প্রত্যাশা ছিল ! আপনাদের নির্বাচনে আসা- না আসা নিয়ে যেমন নির্বাচন, উন্নয়ন কোনোটাই থেমে থাকেনি ভবিষ্যতেও থেমে থাকবে না মনে রাখবেন !!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



