somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভ্রান্তিতে কান না দিয়ে জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে তরুন সমাজকে সাহাবাগের আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাক, পরিস্থিতি ঘোলাটে করার যে প্রয়াসটা নেওয়া হয়েছিলো তা ঠেকানো গেছে। এ ব্যাপারে অভিবাদন রইলো ছাত্র ইউনিউনের যোদ্ধাদের উপলব্ধিবোধ ও প্রাপ্তমনস্কতাকে। একাত্তরের মতোই তারা এবারও আত্মত্যাগের মাধ্যমেই রক্ষা করেছেন আন্দোলন ও ঐক্য।

যদিও শুরুটা ঠিক এরকম ছিলো না। লাকি সকালের দিকেই অসুস্থ্য হয়ে ভর্তি হয়েছিলেন বারডেমে। তাকে সে সময় দেখতে যায় গণসংহতি নেতা জোনায়েদ সাকি। তারপর চত্বরে এসে সে মাইক নিয়ে বক্তৃতা দেয়। এটা নিয়ে আপত্তি তোলে ছাত্র ইউনিয়ন, কারণ রাজনৈতিক নেতৃত্বের বক্তৃতা দেওয়ার বিষয়ে একটা সমঝোতা ছিলো। তারা নিয়ে আসে এমএম আকাশকে। দলীয় নেতৃবৃন্দের বক্তৃতাবাজির শোধবোধ তোলে তারা। তোফায়েল আহমেদ ও বাদল ভাই যখন মঞ্চে আসেন সে সময় লাকি বারডেম থেকে ফিরে এসেছে, সে এসব কিছুই জানে না, মানে সাকি-আকাশ বৃত্তান্ত। এবং আওয়ামী নেতৃবৃন্দকে কিছু বলতে দেওয়ার বিরুদ্ধে সে আন্দোলনের আগের সিদ্ধান্তটাই জানায় । এ সময় ছাত্রলীগের ছেলেরা প্রতিবাদ করে। লাকীর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়, নেয় নাজমুল। এসময় পেছন থেকে চেচামেচি শুরু করে সুযোগ সন্ধানীরা। লাকিকে ঘিরে ধরে বারডেমে নিয়ে যাওয়া হয়। এবং গুজব ছড়িয়ে পড়ে লাকির উপর হামলা করেছে ছাত্রলীগের ছেলেরা, তার মাথা ফাটিয়ে দিয়েছে। অথচ নাজমুলের অবস্থান, লাকির অবস্থান এবং ছাত্রলীগের ছেলেদের অবস্থান মোটেও লাকির পেছন দিকে নয়।

এই সময়টায় আমার কাছে ফোন আসে কামাল লোহানীর। বলেন লাকির উপর ছাত্রলীগ হামলা করেছে, তার সামনেই করেছে। ক্ষুদ্ধ হয়েই একটা স্ট্যাটাস দিই আমি তখন। কারণ আন্দোলন ঠেকাতে মরিয়া জামায়াত একটা বড় অংকের ইনভেস্টমেন্ট ততক্ষণে করে ফেলেছে। আমার কানে চলে এসেছে ব্লগারস অন লাইন অ্যাকটিভিস্ট নামে একটা প্যারালাল সংগঠনের কমিটি গঠন এবং সাত দফা ঘোষণার। এটাও জানা হয়ে গেছে সেই সংগঠনের মাধ্যমেই শাহবাগে দলে দলে জায়গা নিতে শুরু করবে ছাত্র শিবির। সংঘর্ষ সময়ের ব্যাপার মাত্র। ...রা আন্দোলনটা স্রেফ বিক্রি করে দিলো। ফেসবুকে ততক্ষণে লাকির উপর হামলার পোস্ট পড়ে গেছে। লাকিকে দুদিন আগেই পতিতা বানিয়ে দেওয়া পেইজে ছাত্রলীগের ন্যাক্কার আক্রমণের বৃত্তান্ত। এ মুহূর্তের চরম বিপনন, ছাত্রলীগ মানেই তো একটা কুৎসিত ব্যাপার তাই না? অতএব, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা আন্দোলন করা যেতেই পারে। সেখানে যোগ করা যেতে পারে ছাত্রলীগের আরো অতীত কীর্তি, বিশ্বজিতকে যোগ করা যেতে পারে, তাহলে সোনায় সোহাগাই হয়। এবং ইটিভিতে ততক্ষণে নিউজ প্রচার হয়ে গেছে, আমাকে উত্তেজিত রাজীব দাস ফোন করে জানায় ঘটনা। সবচেয়ে চমকে দেয় নিউ এইজ, তাদের অনলাইন ভার্সানে এটা সর্বকালের রেকর্ড ভেঙ্গে ব্রেকিং হয়। এই ফাদটা অবশ্য কদিন ধরেই পাতা হচ্ছিলো। যেখানে লাকি নিজের মুখে বলে তার পরিবারে হুমকি দিয়েছে শিবির, সেখানে কিছু সাংবাদিক (এদের বন্ধুবলয়টা আমার পরিচিত) অগ্নিকন্যা বিষয়ক প্রতিবেদনে টেকনিকালি হাইলাইট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাকির উপর ছাত্রলীগের হামলার।

ছাত্র ইউনিয়নের কৃতিত্বটা এখানেই, সবচেয়ে ক্রুশিয়াল মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় অন্তর্ঘাতের এই ফাদে পা না দেওয়ার। সেলিম ভাইকে ধন্যবাদ, ধন্যবাদ জলিকেও। তাদের ঠাণ্ডা মাথার হিসেবনিকেষের। লাকি এসে বিবৃতি দেয় পুরো ব্যাপারটা ভুল বোঝাবুঝি। তবে এও জুড়ে দেয়, তার মাথায় কারা মেরেছে সে দেখেনি। এই ছুড়ে মারার চর্চাটা মুখচেনা একটা চক্রই গত কয়দিন ধরে করে যাচ্ছে চত্বরে, আন্দোলনের স্বার্থে তাদের কেউ কিছু বলেনি। এখন নাজমুলকে মারতে গিয়ে ভুলে লাকির গায়ে লাগলো নাকি নাজমুলকে ফাসাতেই ইচ্ছে করে লাকিকে মারা হলো সেটা হয়তো কখনও আমরা জানতে পারবো না।

কিন্তু আন্দোলনের মূল ঐক্যটা এখনও অটুট আছে। চীন-পাকিস্তান ভাই ভাই শ্লোগানধারীদের উত্তরসূরীরা টাকাটা হালাল করতে পারলো না। আফসুস। কিন্তু আতাত তত্ব ছড়িয়ে জামাতের সঙ্গে সত্যিকার আতাতকারীদের মরিয়া আরো কামড় অপেক্ষা করছে শাহবাগে।

প্রিয় প্রজন্ম, নিজের উপর বিশ্বাস রাখো। এই যুদ্ধটা তোমরা হারবে না। তোমরা সৎ আছো। লোভীদের মুখোশ এবং ল্যাজ দুটোই বেরিয়ে পড়েছে। তাদের নিশ্চিহ্ন হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। জয় বাংলা।

প্রসঙ্গত, একটি মোবাইল ফুটেজ এবং কিছু স্ন্যাপ হয়তো এই রহস্যটার সমাধানে একটা বড় ভূমিকা রাখবে :) আপাতত ঝামেলা না বাড়াই। প্রতিবিপ্লবীরা মুড়ি খাক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×