বই কেনা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বই এসেছে নাকি?
বই এসেছে নাকি?
বই বেচাদের রুক্ষ জবাব
ঝাপসা হল আঁখি।
নতুন বছর নতুন ক্লাস
বই ছাড়া কি চলে?
বই না নিলে ক্লাস টিচার
কান যদি দেন মলে?
তাইতো বাবার সঙ্গে আসা
কিনতে হবে বই,
এ দোকানে ও দোকানে
কোথাও দেখি নাই।
ছোট্ট দেহ ক্লান্ত হল
বইয়ের পিছু ছুটে,
বড় হওয়ার স্বপ্ন কি তার
আজকে যাবে টুটে?
এমন করে অনেক কিছু ভাবা
হঠাৎ মেয়ে শুধায়,শোন বাবা?
বইমেলাতে দেখবে নাকি-
যায়না এসব পাওয়া?
কুঁচকে গেল বাবার কপাল
শুনে মেয়ের চাওয়া।
বাবা ভাবেন শত
বই মেলাতে ঢুকতে গেলে
টিকেট নেবে কত?
অবশেষে মেলেই যদি বই?
যা নেবে নিক টিকেট নিতে
তাতেই দেব সই।
ভাড়ায় আনা রিকশাখানা
রাখবো কার কাছে?
বড় মাশুল গুনতে হবে
হারাই যদি পাছে।
অনেক ভেবে বলেন বাবা
আজকে না হয় থাক?
অন্য দিনে আসব মেলায়
মা, করিস না রাগ।
আনমনে মেয়ে
দেখলো চেয়ে আকাশ,
যত্ন করে খুব নীরবে
লুকায় দীর্ঘশ্বাস।
মেয়ে হল সাওয়ারি তার
ভাঙ্গাচোরা বুক,
রিকশাচালক ব্যর্থ পিতা
আড়াল করেন মুখ।
(১৮ ফেব্রুয়ারি ২০০৯)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন