দহন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব তৃষা বুকে
মরি ধুকে ধুকে
তোর লাগি নিশি দিন,
বলতে না পারি
গলা হয় ভারি
বাজে ব্যথা চিনচিন।
শুনি কাল আমি
সে কোন বেনামী
নিয়ে যাবে বহু দূর,
সব বাধা গান
হবে অবসান
বাজবে সানাই সুর।
মনে পড়ে আজ
ক্লাসের মাঝ
কত রেখে চোখে চোখ,
দোল দিয়ে মনে
কভু ক্ষণে ক্ষণে
খেলে যেত যে আলোক।
এক কথা বলা
এক পথে চলা
নাই বুঝি আজ স্মরণে,
এক সুখে হাসা
এক দুঃখে ভাসা
নিঃশেষ হব মরণে।
শুধু আন্ধার
আলো নাই আর
খুব ধীরে কাটে ক্ষণ,
স্মৃতি যত ঘটে
জাগে মন পটে
শতবার কাঁদে মন।
তবু যদি ভুলে
বলো ঝড় তুলে
নও তুমি আর কারো,
তব মন্দিরে
ভরে আঁখি নীরে
আমারই অর্চণা করো।
আমি জানি হায়
হবে নিরুপায়
শুধু ভেসে আঁখি জলে,
হয়ে অবনত
ভেবে শতশত
ডুবে যাবে মন-তলে।
সব আজ মিছে
কেন দেখি পিছে
শুধু আছে হাহাকার,
সব সঞ্চয়
হয়ে গেছে ক্ষয়
হলো নিষ্ঠুর হার।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুন
গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন