সেলফির জন্য এই ক্ষতি ! ১২৬ বছরের পুরনো মূর্তি বলে কথা ।
১০ ই মে, ২০১৬ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮৯০ সালে পর্তুগালের লিসবনে রোশিও স্টেশনটি চালু হয়। তার বাইরে একটি ঐতিহাসিক মূর্তি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন । বেছে নেয়া হয় ডম সিবাসটিয়াওকে। ১৫৫৭সাল থেকে ১৫৭৮ সাল পর্যন্ত পর্তুগালের শাসক ছিলেন ওই রাজা। সিদ্ধান্ত মত স্টেশনের দরজার পাশে একটি উঁচু জায়গা বানিয়ে সেখানে রাখা হলো ওই মূর্তিটি। সেলফি তুলতে গিয়ে ১২৬ বছরের সেই মূর্তিটিই ভেঙ্গে ফেলেন এক যুবক।
পুলিশ জানয়েছেন ২৪ বছরের এক যুবক সেই মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিলেন। কিন্তু তা করতে গিয়ে ধাক্কা লেগে ভেঙে যায় মূর্তিটি। ঘটনার আকস্মিকতায় প্রথমে হকচকিয়ে যান তিনি। পরে বিষয়টির গুরুত্ব বুঝে ঘটনাস্থল থেকে পালাতে গেলে পুলিশ তাকে আটক করেন।
মূর্তিটি মেরামত করে নিজের জায়গায় ফেরানো সম্ভব হবে তবে তা নিয়ে এখন কিছু না বললেও এই ঘটনায় প্রচণ্ড বিরক্ত হয়েছে লিসবন প্রশাসন। শুধু লিসবনই নয় দেশে-বিদেশে সেলফি তুলতে গিয়ে হিতাহিত জ্ঞান হারানোর উদাহরণ এই প্রথম নয়।সে সব কথা মাথায় রেখেই বিভিন্ন সরকার এবং প্রশাসন সেলফিকে রীতিমতো জননিরাপত্তা লঙ্ঘনের মাধ্যম বলে মনে করছে। সেই মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। তবুও পরিস্থিতি যে বদল হয়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ডম সিবাসটিয়াওর চৌচির হয়ে যাওয়া মূর্তি।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন