
বিদ্রোহী তুমি
তুমি ছিলে,তুমি থাকবে,
প্রতিটি ভোরের পাখীরা গাণ গাইবে
তারাও তোমার নাম ধরে ডাকবে,
মালিরা তোমার নামে মালা গাঁথবে,
তুমি প্রতিটি বাঙালীর হৃদয়ের বাসিন্দা হয়ে থাকবে ।
তুমি হলে ভোরের ফোটা ফুল,
তুমি হলে আমাদের প্রিয় বিদ্রোহী নজরুল।
তুমি প্রতিটি ভোরের আলোকিত রবি,
মোরা হৃদয়ের পুষ্ভ বনে,
মনের আঙিনায় আঁকি শুধু তোমার ছবি,
তুমি আমাদের প্রিয় কবি ।
তোমার গান কবিতায়,
শোনার আগ্রহে থাকি ব্যাকুলতায়,
তুমি আগ্রত,
তুমি মোদের জাগ্রত,
তোমার রচনাগুলো যেন গর্জে ওঠা তীর,
তুমি বাঙ্গালী,তুমি এক নব জাগ্রত বীর ।
তোমার লেখার ছঁন্দে নেই কোন ভুল ত্রুটি কারন
তুমি লক্ষ কোটি বাঙ্গালীর হৃদয়ের জাগরন
তুমি মোদের শিহরন
সারাটি জীবন থাকবে তুমি হয়ে স্বরণ ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




