somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুণী মানুষকে সম্মান করতে না শিখলে এদেশে গুণীরা জন্মাবেন না

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে আপনি যদি ১০০% গ্রহণযোগ্য কথাও বলেন দেখবেন ঠিকই আপনার একজন সমালোচক জুটে গেছে।

...আনিসুল হক’এর একটা পেজে আমার লাইক দেয়া আছে। অসাধারণ লেখেন লোকটা। আমি ফেবু’তে নিয়মিত তার লেখাগুলো পড়ি। বিশেষ করে সাম্প্রতিক বিষয় নিয়ে লিখতে তিনি অনেক ভালবাসেন এটা তার লেখা দেখলেই বুঝতে পারি। তার লেখায় লাইক দেই কমেন্ট করতে ইচ্ছা হলে কমেন্টও করি। তো কমেন্ট করতে গেলেই দেখি ধুন্দুমার কাণ্ড-কারখানা। কোন পোস্ট তিনি হয়তো লিখেছেন আট-দশ লাইন। কমেন্টে যেয়ে দেখি বিভিন্ন জ্ঞানী-বিজ্ঞানী তার পোস্টের থেকে কয়েকগুণ আকারে বড় কমেন্ট করছেন যেখানে তাদের উপদেশ বাণী থাকে যেমনঃ কীভাবে লেখা উচিৎ,কি কি বিষয় নিয়ে লিখতে হবে,অমুক অমুক বিষয় নিয়ে কেন লেখেন না,অমুক রাজনৈতিক দলের কাছ থেকে টাকা খাইছেন কেন। এসব কথাও পড়তে হল :|

একজন লেখককে যদি সমালোচনা করতে হয় তাহলে সমালোচককে প্রথমে সেই লেখকের মানসিকতার পর্যায়ে পৌঁছনো উচিৎ হবে। তাকে ভালোভাবে জানতে হবে। এই অনলাইন সোস্যাল নেটওয়ার্কের যুগ অনেক কাছে এনে দিয়েছে আমাদের সবাইকে। আমরা সহজেই আমাদের প্রিয় মানুষের অ্যাক্টিভিটিস দেখতে পারি,তাকে নিজের মতামত জানাতে পারি। তবে কিছু খারাপ গুণ দেখা দিয়েছে যা ক্রমেই আমাদের সহ্যসীমা অতিক্রম করে চলেছে। অনলাইনে কারো সমালোচনা করা বা তার নামে খারাপ কিছু বলা এখন একটা কমন ট্রেণ্ড হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা অনেকটা শাহাবাগের কোন চায়ের দোকানে বসে কারো চৌদ্দ-গোষ্ঠী উদ্ধার করার মতন। কেউ যদি শাহাবাগে চায়ের দোকানে বসে কারো নামে বুলি আউড়ায় সেক্ষেত্রে কোন সমস্যা নেই এই অর্থে যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি সেখানে উপস্থিত নন,তিনি জানেনও না তার নামে কি বলা হচ্ছে। যা ইচ্ছা বলতে পারছেন। কিন্তু কেউ আনিসুল হকের মত কোন লেখকের পোস্টে উল্টা-পাল্টা কমেন্ট করে বসে আর যখন লেখক নিজের পোস্টে এরকম কমেন্ট দেখতে পান সেটা আসলেই দুঃখজনক।

...আনিসুল হক স্যার এর কিছুদিন আগের একটা পোস্ট পড়লাম সেখানে তিনি নিজের ক্ষোভের কথা প্রকাশ করেছেন। এমনকি কোন দলের থেকে যে তিনি টাকা খান কি না এমন উত্তরও তাকে দেয়া লেগেছে। আনিসুল হকের মতন একজন লেখককে যখন তার একটি লেখার জন্য টাকা খাওয়ার মত মন্তব্য শুনতে হয় সেটা আসলেই অনেক কষ্টদায়ক। শেষ পর্যন্ত লেখাটা পড়লাম এবং শেষে স্যার একটা কথা বলেছেন-

“... আমার অনুরোধ, নিজের দেয়ালে লিখুন। আপনার পণ্য, মত, আদর্শ, রাগ, ক্ষোভ, প্রতিবাদ প্রকাশের জন্য আপনার নিজের ওয়াল ব্যবহার করুন। আমার কোনো স্টাটাস নিয়ে আপনি নিশ্চয়ই মন্তব্য করতে পারেন। তীব্র প্রতিবাদ করতে পারেন। ভুল ধরিয়ে দিতে পারেন। দয়া করে শালীনতা বজায় রাখুন। আপনার মত আর আমার মত আলাদা হবেই। তা না হলে তো আমরা দুটো আলাদা মানুষ হতাম না। ভিন্নমত সুন্দর করে প্রকাশ করা যায়। আসুন আমরা তর্ক করি, ভিন্নমত প্রকাশ করি, কিন্তু একটু সুন্দর ভাবে সুন্দর ভাষায়।”

কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে।

সত্যি কথা বলতে কি, গুণী মানুষকে সম্মান করতে না শিখলে এদেশে গুণীরা জন্মাবেন না।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×