কয়েক বছর আগের কথা। পিয়াস অনার্স করতে ভর্তি হল এই অন্চলের নামকরা বিশ্ববিদ্যালয়ে। এসে অনেকের সাথে পরিচয় হল, হল বন্ধুত্ব তার ক্লাসের ছেলে-মেয়েদের সাথে। তার মধ্যে একজন নাম জেরিন, তাকে একটু অন্যরকম লাগতে থাকে। প্রথম প্রথম সে বুঝতে পারে না। কিন্তু যতদিন যেতে থাকে ওর প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে।
পিয়াস আর দশটা ছেলের মত না। সে জানে তার জায়গায় অন্যকেউ হলে জেরিনকে প্রেমের প্রস্তাব দিয়ে বসত। তার পিছনের কথা আর দশজনের মত নয়। খুব ছোট থাকতে সে তার মাকে হারিয়েছে রোড এক্সিডেন্টে। সেও তার মার সাথে ছিলো , কিন্তু অলৌকিক ভাবে সে প্রাণে বেচে যায়। তার বাবা তার মায়ের মৃত্যুতে সন্তানের প্রতি অনেক উদাসীন হয়ে পড়ে। আর বিয়ে করেননি তিনি, তাই পিয়াসকে তার মামা তার কাছে নিয়ে এসে মানুষ করতে থাকে। মামা-মামির স্নেহে যত্নে আজ সে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছে।
সময় যেতে থাকে। প্রথম সেমিস্টার রেসাল্ট সে প্রথম হয়। দ্বিতীয় হয় জেরিন। তারপর জেরিন এর সাথে কথা হতে থাকে। এর আগেও সে ফোন দিত, কিন্ত পড়াশুনার কথা ছাড়া অন্যকোন কথা হত না। এরপর আস্তে আস্তে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। সে সবসময় তার কোন দরকার পড়লে তাকে সাহায্য করত। এরপর বন্ধুবান্ধবদের মাঝে তাদের কথা রটে যায়। সবাই ওকে খেপায়, জিগ্গেস করে, কিন্তু সে কিছু বলে না। আসলে তার কাছে অজানা সে কি সত্যি সত্যি জেরিনকে...???
জেরিনও বুঝে পিয়াসের ব্যাপারটা। সবাই ওকে ধরে জিগ্গেস করে। তখন সে পাশ কাটিয়ে দেয় যে, তাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, অন্য কিছু না। কিন্তু মনের মধ্যে তারও কৌতুহল বেড়ে যায়।
পিয়াস অনেক চিন্তা করে কি করবে। সে কি ওকে প্রস্তাব করবে, নাকি মামা-মামির কথামত নিজেকে অটল রাখবে। সবসময় একটা দ্বিধায় থাকে সে।
২ বছর পর এক ভ্যালেন্টানস্ ডে তে সে জেরিন কে ফোন করে, কিন্তু ফোন বিজি পায়। তারপর অনেক পরে তাকে ফোনে পেল এবং জেরিন জানাল তার একটি রিলেশন হয়েছে তারই এক স্কুল পড়ুয়া বন্ধুর সাথে। এটা শুনার পর সে তাকে স্বাগত জানায়। কিন্তু মনের মধ্যে কেমন যেন এক জ্বালা করতে থাকে। আস্তে আস্তে সে বুঝতে পারে সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন তাকে সে কিভাবে বলবে?
দেখতে তার অনার্সের ৪ বছর শেষ হয়ে যায়। ফাইনালে রেসাল্টে জেরিন ১ম স্থান লাভ করে আর সে হয় ২য়। জেরিন খুব উত্ফুল্ল হয় মাস্টার্স শেষ করলেই সে টিচার হতে পারবে। পিপাসও খুশি, কিন্তু সে জানে না সে টিচার হতে পারবে কিনা। তবে অন্যবন্ধুদের শত কটুক্তির মধ্যেও সে জেরিন এর সাথে বন্ধুত্ব আগের মত বজায় রেখেছিল।
৩ বছর পর: জেরিন টিচার হতে পারে নি, কারণ তার আগে আরেকজন সিনিয়রকে নিয়ে নিয়েছে। তার রিলেশনও ভালো যাচ্ছে না, প্রেমিকের সাথে সবসময় গণ্ডগোল লেগেই থাকে। টিচার হওয়ার স্বপ্নে বিভোর থাকায় সে অন্য চাকরির জন্য নিজেকে তৈরী করতে পারে নি। তার দু:খের কথা শেয়ার করে বন্ধু পিয়াসের কাছে। পিয়াস কিছুদিন হল সে তার ডিপার্টমেন্টে লেকচারার পদে জয়েন করেছে। এখনও তার বন্ধুরা তাকে খেপায়, কিন্তু এখনও পর্যন্ত বলতে পারেনি তার মনের কথা। জানে না সে বলতে পারবে কিনা...
(বাস্তব ঘটনার আলোকে, শুধু তাদের ছদ্মনাম ব্যবহার করেছি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




