somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাস্কর্য-ফতুয়াবাজ

০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা People’s Republic Of Bangladesh আর Islamic Republic Of Bangladesh এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারে না তাদের জন্য সমবেদনা।এই পাকিস্তানের প্রেতাত্মারা এত কিছু থাকতে এমন একটা ইস্যু কে বেছে নিলো যা এন্টি আওয়ামীলীগ পাবলিক এবং অল্পশিক্ষিত ধর্মপ্রাণ মুসলিমদের খুব করে খাওয়ানো যায়।কই ভাই শুধু ভাস্কর্য কেন?এই তথাকথিত ফতুয়াবাজদের কখনো বলতে শুনছেন "বিড়ি খাওয়া হারাম" "ব্যাংকের মুনাফা নেওয়া হারাম" "ছেলে-মেয়ে একসাথে পড়াশোনা হারাম" "বৈদেশিক ঋণ নিয়ে উন্নয়নমূলক কাজ করা হারাম" "নাটক সিনেমা বানানো হারাম" "সিনেমাহল হারাম" "শাড়ী পরা হারাম" এগুলা বলবে না।কারণ এইগুলা পাবলিক খাবে না।তারা ইস্যু বের করবে "জাতীয় সঙ্গীত চেঞ্জ কর" "বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলবে" এইগুলা।কারণ এইগুলা পাবলিককে খাওয়ানো যায়। আর কি কি হারাম বলে বন্ধ করতে চান দেশে? প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা,নাট্যকলা,চারুকলা বিভাগ রয়েছে।বন্ধ করে দিবেন? শার্ট-প্যান্ট বাদ দিয়ে আরবের আলখেল্লা পরবেন? এই একই পাকি প্রেতাত্মাদের পূর্বপুরুষেরা একসময় "মুসলমান মুসলমান ভাই ভাই,পাকিস্তান খাতরে ম্যায় হ্যা" বলে ফতুয়া জারি করে নিজের দেশের মা-বোনদের পাকিদের হাতে তুলে দিয়েছিল।ও এই দেশে তো আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে।এখন তো পাকিদের নিয়ে,একাত্তর নিয়ে কিছু বলাও একপ্রকার হারাম।বললেই চেতনাবাজ,দালাল।ঠিক আছে।এগুলো আর গায়ে লাগে না এখন।কারণ এই অঞ্চলের স্বাধীনতাকামী মানুষ সবসময় মাইনোরিটির খাতায়-ই ছিল।এখনো আছে।সাত কোটি মানুষের দেশে অফিসিয়ালি তিন কোটি ছিল ভারতে শরণার্থী,আনঅফিসিয়ালি সেটা কত ছিল জানি না।হাতে একটা থ্রি নট থ্রি রাইফেল আর মুখে একটা জ্বলন্ত বিড়ি নিয়ে দেশটাকে মুক্ত করেছিল দেড়-দুই লাখ মাইনোরিটি চেতনার মানুষগুলো যাদেরকে এখন খেয়ালখুশিমত ভুয়া মুক্তিযোদ্ধা খেতাব নিয়ে পুরস্কৃত করি আমরা।
ধর্মকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডা ছড়ানো এটা তো বহু পুরনো অস্ত্র।এই যে আজ ভারতের মোদি সরকারের এত সমালোচনা করি আমরা,ভারত থেকে কি শিক্ষা নিলাম আমরা? বিজেপি কিভাবে রাজনৈতিকভাবে আজ এত শক্তিশালী হল? ৯২ এ বাবরী মসজিদ ভাঙার মাধ্যমে ধর্মকে বর্ম বানিয়ে আমজনতাকে এই প্রসাদ খাওয়াতে সক্ষম হয়েছে তারা যে "এই দেখ আমরা সনাতন ধর্মের ত্রাণকর্তা,আমাদের ভোট দাও" ব্যাস আজ তারা ক্ষমতায় আর দেশের ১২টা বাজানো শুরু। জামাত জোটের আমল কি ভুলে গেছেন? দিন দুপুরে যখন হিন্দুদের প্রতিমা ভাঙা হত,মায়ের সামনে মেয়েকে গনিমতের মাল বানিয়ে গণধর্ষণ, ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা হত, গাছে উল্টো ঝুলিয়ে পিটিয়ে মারা হত,হাত পায়ের রগ কেটে ফেলা হত,মহিলা সরকার প্রধানের সাথে বসে জোট গঠন করা হত,এইগুলো তখন হালাল ছিল আর এখন যেই জাতির পিতার কয়েকটা ভাস্কর্য বানানো হয়েছে অমনি ইসলামের চেতনা জাগ্রত হয়ে গেল...! হিপোক্রেসির তো একটা সীমা থাকে ভাই।
জনাব ফতুয়াবাজরা, এইসব সিলেক্টেড ইস্যু নিয়ে সাময়িকভাবে যতই জনপ্রিয়তা পান না কেন,দিনশেষে ঠিক ৭১ এর মত একদল মাইনরিটি চেতনার মানুষ আপনাদের পথ রোধ করে দাঁড়াবে,এরা মচকাবে কিন্তু ভাঙবে না।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×