আমার দুপুরটাকে তুমি এলোমেলো করে দিয়েছ
আমার সন্ধ্যাটাকে তুমি অগোছালো করেছ,
বিশ্বাস কর এ এক কবিতা
ছন্দবিহীন অন্ধকারের কবিতা।
নিঃশব্দ, নিরবতা অযথা অর্থহীন কথা
আমি শুধু তোমারই শ্রোতা।
আড়ালে থাক মেঘের আবৃতে চাঁদের মত তোমার সব ব্যর্থতা
বিশ্বাস কর এ এক কবিতা।
তীব্রতার আখ্যান যত আছে হিংস্র পশুর ডাক
ভয়াল সামুদ্রিক জলোচ্ছ্বাস,
ঠিক এরূপ নয়,
অন্য কিছু অন্য ভাবে, কি যে তা আমি জানি না।
কিন্তু বিশ্বাস কর,এ এক কবিতা
তোমাকে পাওয়া কিংবা না পাওয়ার কবিতা।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



