somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা সংস্কার চাই

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মায়ের সাথে লাস্ট একবছর থেকে শীতল একটা দ্বন্দ্ব চলছে আমার। শুধু আম্মুর সাথেই না , আমার সমস্ত আত্মীয়রা এই ব্যাপারে নারাজ আমার উপর । ইস্যু টা হচ্ছে কোটা। আমার নানু একজন মুক্তিযোদ্ধা, সেই সুবাদে চাকরির ক্ষেত্রে আমার মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করার সুযোগ থাকার পরেও কেন আমি কোটা ব্যবহার করছি না এটা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। লেখাপড়া শেষ করে প্রায় দেড় বছর বলতে গেলে বেকার বসে আছি তবু কোটায় পরীক্ষা দিচ্ছিনা এটা আমার আত্মীয়দের কাছে চরম বোকামি বলে মনে হচ্ছে। আমার বাবা বেঁচে নেই, পরিবারের দায়িত্ব এখন আমার উপর। আমার মা দিনরাত কাঁদে । তবু কেন আমি এমন গোঁড়ামি আঁকড়ে পরে আছি এটা কারো মাথায় ধরছে না । কিছুদিন আগেও আম্মু রীতিমতো আমাকে দোষারোপই করেছে কোটায় এপ্লাই না করার জন্য। তবু আমি আমার নীতিগত জায়গা থেকে সরে আসতে পারিনি।
লাস্ট দুইদিন কোটা বিরোধী আন্দোলনে শাহবাগে ছাত্রদের অবস্থান, পুলিশের হামলা সবকিছুই টিভিতে দেখানো হচ্ছে। আম্মু গতকাল সন্ধ্যায় ফোন দিলো। ভয়েজ শুনেই বুঝতে পারলাম তার মন খারাপ। জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে বললো, "দেখছো ছাত্রদের কিভাবে মারছে পুলিশ! আসলেই কোটা থাকা ভালো না। আজকে যদি তোমার নানুভাই এর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট না থাকতো তাহলে তো আমাদেরও এই কোটার বিরুদ্ধে কথা বলা লাগতো। ওদের দাবিটাই ন্যায্য । তোমার একটা চাকরি ভীষণভাবে দরকার আমাদের জন্য তাই এতদিন তোমাকে কোটায় পরীক্ষা দেয়ার জন্য চাপ দিছি। কিন্তু আজকে মনে হচ্ছে তুমি কোটায় পরীক্ষা না দিয়েই ঠিক কাজই করছো।" বলতে বলতে আম্মু কান্না শুরু করলো । পাগলি মা আমার ।
আমি শুধু বললাম , "সামনে থাকলে এখন তোমার কপালে একটা চুমু দিতাম মা"
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×