somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একই বৃন্তে দুইটি ফুল-উপমাটি তাদের ক্ষেত্রে ঠিক খাটেনা। মিলের চেয়ে অমিলই বেশি। তিনাব দেখতে শ্যামবর্ণ। দীর্ঘকায়। গোলাকার মুখে দাড়ির জঙ্গল।চুলগুলো চিরুনির সঙ্গে তালাকপ্রাপ্তা। চঞ্চু নাক ও এক জোড়া বুদ্ধিদীপ্ত চোখ।
ঋণাব খাটো কিন্তু ফর্সা। চোখে সবসময় একটা তন্ময় ভাব। দাঁড়ি আছে তবে মুখের সঙ্গে মানানসই করে ছাঁটা। মাথায় টুপি।
তাদের অন্তরের বসবাসও দুই মেরুতে। একজন,পেশায় কলেজের শিক্ষক। আধুনিকতার সঙ্গে মানানসই নিপাট ভদ্রলোক। আরেকজন ধর্মভীরু। বাড়ির চেয়ে মসজিদেই সময় কাটান বেশি। তিনাবের চোখ যখন খোলাফায়ে রাশেদিনের নানা প্রান্তর চষে বেড়ায়.ঋনাবের ঠোঁট তখন সেইসব পবিত্র বাণীই মধুর সুরে আওড়ায়।কখনো কো্রান পাঠ,কখনোবা বেহেশতী জেওর। হামদ-নাত ঠোঁটস্থ।
তিনাব ‌'মোর প্রিয়া হবে এসো রাণী' গুনগুন করে গায়। মাঝে-মধ্যে সিগারেটও খায়। ঋনাব ওজুটুকু পর্যন্ত অটুট।
এইভাবে বেশ নিষ্ঠার সঙ্গে তিনাব জ্ঞান বিতরন এবং ঋণাব ধর্মচর্চা করে যাচ্ছিল। একই বাড়িতে।
কিন্তু তাদের সর্ম্পকটা মোটেও দা-কুমড়ো সুলভ নয়।কলহ কি জিনিষ তা এরা জানেনা। তার সবচেয়ে দৃষ্টিগোচর কারণটা বোধহয়,আর্থিক দিক থেকে কেউ কারো মুখাপেক্ষি নয়। জমিজমাও আছে এন্তার।দুই ভাইয়ের দিন কাটে দুধে-ভাতে।
তিনাব ইতিহাসে এম.এ। চাকুরীর মুল্লুক ঘুরে এখন এলাকার কলেজের প্রফেসর। ঋণাবও ফাজিল পাশ করে একটি স্কুলে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিল। কিন্তু মনে বৈরাগি বসত করায় কয়েক বছর পর হাঁপিয়ে ওঠে। চাকুরী ছেড়ে আজ পাঁচ বছর হলো সে নিজেকে সমর্পন করেছে ইসলামের পথে। দুই বিঘা জমির ওপর তাদের বসতবাড়ি। পুকুরভর্তি মাছ জল কাটে। চার-খানা কাঁচাপাকা ঘর। থাকার জায়গার অভাব নেই। কিন্তু পৃথীবির প্রতি পদে পদে অনিশ্চয়তার কথা ভেবেই হয়তো,দুইভাইয়ের কেউই আজ পর্যন্ত বিয়ে-থা করেনি। তাদের বাবা্-মা গত হয়েছেন বেশ কবছর। ছাত্রজীবনে তিনাব সাত-ঘাটের পানি খেয়েছে। অরুচি আসাতেই বোধহয় ঘরে বউ তোলেনি। তার ছোট ভাই একবার খাওয়ার চেষ্টা করেছিল,কিন্তু তনিমাকে রাস্তা ট্রাকই খেয়ে দিল। সেই থেকে ঋনাব আরশের সঙ্গে একটা অদৃশ্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছে যেন,ওই ব্যাখ্যাতীত বস্তুটি বেয়ে একদিন তনিমা নেমে আসবে !
তাদের বাড়িতে আরও একটি প্রাণী বাস করে। রুমু। বারো বছরের মেয়েটির সঙ্গে দুইভাইয়ের রক্তের কোন সম্পর্ক নেই,আবার সে গৃহপরিচারিকাও নয়। তিনাবের বাবা-মা বেঁচে থাকতে বাড়ির কাজের মেয়েটি সদ্যজাত সন্তানকে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে যায়। মেয়েটিকে অস্বীকার করে বসে তার স্বামী। সেই থেকে তিনাবদের বাড়িই রুমুর দুনিয়া। তিনাবের বাবা-মা প্রয়াত হওয়ার পর থেকে অতবড় বাড়িটায় ওই দুটি আপনভোলা মানুষের জুতোসেলাই থেকে চন্ডিপাঠ পর্যন্ত হয়ে আসছে, বলতে গেলে রুমুর হাতে। বিনিময়ে সে উপহার পেয়েছে থরে-বিথরে ভালবাসা। রুমুকে নিজের সন্তানের চোখেই দেখতো তিনাব ও ঋনাব। রুমুর চোখে তারা নিজেদের ভবিষ্যত দেখতো্। কিন্তু নিজের ইচ্ছা কখনো চাপিয়ে দিত না।রুমুর স্বাধীনতার ব্যাপারে দুই ভাইই ছিল উদারহস্ত। তবে,তারা মনে মনে আশা করতো যে বড় হয়ে রুমু তার পথকেই বেছে নে্বে। কিন্তু এভাবে্ চলতে থাকার পর হঠাৎ একদিন রুমু অসুখের পথ বেছে নিল। বেশুমার বমি সঙ্গে রক্ত !
দুশ্চিন্তায় তিনাব ও ঋনাবের ঘুম হারাম। বড় ভাই আধুনিক, স্বভাবতই সে এলোপ্যাথি ডাক্তার ডেকে আনে। ঋনাব কিছুটা আপত্তি তুলেছিল-''আহা,মশা মারতে কামান কেন ? বাউ-ফাউও তো (কু-বাতাস) লাগতে পারে ? ''বলে তিনাবকে থামাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঠেকাতে পারেনি।
ডাক্তার ব্যবস্থাপত্র লিখে দিলেন। একটা ইঞ্জেকশন দিতে চাইলেন কিন্তু ঋনাব রুখে দাঁড়ানোয় তা আর সম্ভব হয়নি। নিরুপায় হয়ে একবার শুধু তার হাসপাতালে দেখানোর অনুরোধ করলেন। তবে বাকি চিকিৎসা ঠিকমতোই চললো। রুমুও বেশ সেরে উঠলো। কিন্তু সাতদিন না যেতেই আবারও বমি,এবার সঙ্গে জ্বর। ঋনাব প্রমাদ গুনলো। বড় ভাইকে সে বললো-''ডাক্তার-ফাক্তারে তো কিছু হলো না। মসজিদের ইমাম সাহেবের দোওয়া নিলে কেমন হয় ? বড় পরহেজগার কামেল মানুষ।'
-ডাকো দেখি একবার।
ইমাম সাহেব আসলেন। পানি পড়া দিলেন। ভিটার দক্ষিন কোণে তাবিজ পুঁতে বাড়িও বন্ধ করলেন। ঋনাব স্বস্তির নিঃশ্বাস ফেললো।কিন্তু রুমুর নিশ্বাস ক্রমশ নিস্তেজ হয়ে এলো। জ্বরে সে প্রলাপ বকতে শুরু করলো। দুইভাই এবার রুমুকে নিয়ে হাসপাতালে গেল। প্রথম রাত দুই ভাই জেগে কাটিয়ে দিল। রুমু সংজ্ঞাহীন। দ্বিতীয় রাতেও তাই। তৃতীয় রাতে দুই ভাই একে অপরকে ঘুমিয়ে নেয়ার তাগিদ দিলেও দুজনেই সজাগ থাকলো। রুমুর জ্ঞান ফেরেনি তখনো। ঋনাব ফজরের নামাজ পড়ে ভাইকে বললো-''কৈটুলায় মেদিনীপুরের হুজুর এসেছেন। তার দোওআ কবুলের বহু কীর্তি আছে। আমি যাচ্ছি।'
-একটু দ্রুত ফিরে এসো। অবস্থা ভাল মনে হচ্ছে না।
-আচ্ছা।
বিকেলের আগেই ঋনাব ফিরে আসলো। আবারও পানির বোতল হাতে। কিন্তু এবার সে বেশ সন্তুষ্টচিত্তে বললো-'‌বাবা,নিজে আমার মাথায় বলেছেন,সেরে যাবে। বেশ জোরে ফুঁও দিছেন। তিনবেলা দুই চামচ করে মধুর সঙ্গে খাওয়াতে হবে।'তিনাবের মুখে ক্ষণপ্রভা।
সেদিন গভীর রাতে রুমুর জ্ঞান ফিরলো। ঘন্টা খানেক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকার পর বমি করলো। চোখের দৃষ্টি অস্বাভাবিক।
তাই দেখে তিনাব পাগলপ্রায়। পাশের বিছানায় ঘুমন্ত ভাইকে জাগিয়ে সে বললো-'‌এক্ষুনি ডাক্তার ডাক। রুমু যেন কেমন করছে।'
-বলো কি !
ঋনাব উন্মাদের মতো নিচে গিয়ে দেখে ডাক্তার নেই। ফোন করতে হবে। টেলিফোনটা কানের কাছে নিয়ে ঋনাব চেঁচাতে লাগলো-'‌হ্যালো,ডাক্তার সাহেব আমার আর ইঞ্জেকশন দেয়াতে আপত্তি নেই। আপনি এখনি একবার আমাদের কেবিনে আসুন। যা বলবেন,তাই হবে। একবার জলদি আসুন।'
তিনাব ততক্ষনে বোতলটা খুলে চামচ করে রুমুর মুখে পানি ঢালছে,আর সাপের মন্ত্র পড়ছে-‌'বলেছিল তো সেরে যাবে।''
রুমু সাড়া দিল না।



সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×