somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

জান্নাতের আলোচনা; জান্নাতবাসীদের ঈর্ষনীয় উঁচু মর্যাদার কথা

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাফেজে কুরআনের মর্যাদা

হযরত আবু সাঈস খুদরী (রাঃ) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- 'হাফেজে কুরআন যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে যে, পড়ে যাও এবং উপরে উঠতে থাক। তখন সে পড়তে থাকবে এবং প্রতি আয়াত পড়ে একধাপ উপরে উঠতে থাকবে। অতঃপর পবিত্র কুরআনের শেষ পর্যন্ত পড়ে সর্বোচ্চ স্থানে উঠে যাবে।'

মুজাহিদগণের মর্যাদা

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান-' জান্নাতের শত শত ধাপ রয়েছে। এ সমস্ত ধাপের মাঝখানের ব্যবধান আসমান ও যমীনের ব্যবধান পরিমাণ। তার চেয়েও বেশী। আমি বললাম, হে আল্লার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সমস্ত ধাপ কাদের জন্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য।'

নোটঃ- উল্লিখিত হাদিসটির আসল উদ্দেশ্য হলো মুজাহিদের মর্যাদা বুঝানোর জন্য। যে ব্যক্তি ইসলামের মর্যাদা বৃদ্ধির জন্য দুনিয়াতে যত পন্থায় মেহনত করেছেন তিনি সেই পরিমাণ এবং সেই ধাপের মালিক হবেন।

জান্নাতুল ফেরদাউস আরশের কতটুকু নিকটে অবস্থিত

হযরত আবু উমামা (রা) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 'তোমরা আল্লাহ তায়ালার নিকট জান্নাতুল ফেরদৌস চাও। কেননা ইহা জান্নাতের শ্রেষ্ঠতম অংশ। এই জান্নাতে বসবাসকারী আরশের চরচর আওয়াজ শুনতে পাবে।'

জান্নাতের সংখ্যার আলোচনা

আল্লাহ তায়ালা বলেন, 'যে আল্লাহ পাকের সম্মুখে উপস্থিত হওয়াকে ভয় করবে সে দু'টি জান্নাত পাবে।' (আর রাহমান-৪৬)

অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, 'দু'টি দু'টি জান্নাতের নীচে আরও দু'টি জান্নাত আছে।' (আর রাহমান-৬২)

উল্লিখিত আয়াত দ্বারা বুঝা যায় জান্নাত চারটি। উক্ত আয়াতের সমর্থনে আল্লামা ইবনে কায়্যিম (রঃ) নিম্নের হাদিসখানা পেশ করেছেন।

হযরত আবু মুসা আশয়ারী (রাঃ) বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান- 'জান্নাতুল ফেরদৌস চারটি। দু'টি জান্নাত এমন যে , এগুলোর থালা বাসন অলংকারাদি যা কিছু আছে সবই স্বর্ণের। আর দু'টির যাবতীয় আসবাবপত্র রৌপ্যের। জান্নাতী ও আল্লাহ পাকের মাঝখানে মাত্র একটি গর্বের চাদর থাকবে।' (মুসনাদে আহমদ)

জান্নাতুল ফেরদৌসের শান শওকত

হযরত আমর ইবনে সালামা (রা) বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান- আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস স্বহস্তে খাঁটি সোনার ইট এবং অত্যন্ত সুগন্ধিময় মিশকের ইট দ্বারা নির্মাণ করেছেন। এতে শ্রেষ্ঠ জাতের ফলফলাদির বৃক্ষ রোপণ করা হয়েছে। অতঃপর আমার আল্লাহ আরশের উপর সমাসীন হয়ে তার দিকে দৃষ্টিপাত করে বলেছেন, 'আমার বড়ত্বের কছম, ইহাতে মদ পানকারী এবং ব্যভিচারী কখনো প্রবেশ করবে না।' (সিফাতুল জান্নাত)



আল কুরআনে উল্লেখিত জান্নাতের কিছু নাম ও বৈশিষ্ট্য

(১) জান্নাতঃ এই নামেই ইহা প্রসিদ্ধ। এই ঘরটি এবং সমস্ত নেয়ামত উপভোগের বস্তু সব কিছুই নয়ন শীতলকারী। আরবীতে বাগানকে জান্নাত বলা হয়। আর বাগানের বৃক্ষরাজী সাধারণত ঘন ঘন হয়ে থাকে। বাগানে প্রবেশকারী এর ভিতরে আড়াল হয়ে যায়।

(২) দারুচ্ছালামঃ দারুচ্ছালাম নামে আল্লাহ পাক একটি জান্নাত তৈরি করেছেন। যেমন আল্লাহ তায়ালা ইরশাদ ফরমান-'মুমিনদের জন্য তাদের প্রভুর নিকট রয়েছে দারুসসালাম।' (আনয়াম১২৭)

এই জান্নাত সমস্ত অপছন্দনীয় কাজ থেকে মুক্ত থাকবে। এই জান্নাতের অধিবাসীরা পরস্পরের মধ্যে হদিয়া পেশ করবে। সালাম এর সম্মুখ দিয়ে যাবার সময় ফেরেশতারা বলবে আস সালামু আলাইকুম।

৩. দারুল খুলদ্ঃ খুলদ্ অর্থ চিরস্থায়ী। এ জান্নাতের নাম এজন্য রাখা হয়েছে যেহেতু জান্নাতীরা চিরদিন এখানে থাকবে। এখান থেকে আর কোন দিনই বের হবেন না।

৪. দারুল মাকমঃ আল্লাহ তায়ালা ইরশাদ ফরমান- 'জান্নাতীরা বলবে, আল্লাহ তায়ালার অসংখ্য শোকর যিনি আমদের থেকে চিন্তা দূরীভূত করেছেন। নিঃসন্দেহে আমাদের পরওয়ারদিগার অত্যন্ত মেহেরবান যিনি আমাদেরকে স্বীয় অনুগ্রহে সবসময় বসবাসের জায়গা করে দিলেন। এখানে নেই কোন কষ্ট, নেই কোন নিরর্থক আলোচনা।' (ফাতির ৩৪-৩৫)

৫. জান্নাতুল মাওয়াঃ আল্লাহ তায়ালা ইরশাদ ফরমান- 'এর পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া।'

আরবীতে মাওয়া শব্দের অর্থ হচ্ছে ঠিকানা। অর্থাৎ বসবাসের জায়গা। হযরত ইবনে আব্বাস রাঃ বলেন, ইহা সেই জান্নাত যেখানে হযরত জিব্রাইল (আঃ) ও হযরত মিকাইল (আঃ) এসে থেমে যান। হযরত মুকাতিল বলেন, এ জান্নাতে শহীদদের আত্মা বসবাস করে। এগুলোর মধ্যে শহীদদের আত্মা ঘোরাফেরা করে।

৬. জান্নাতে আদনঃ ইহা সমস্ত জান্নাতের একত্রিত নাম। সকল জান্নাতই জান্নাতে আদন।

৭. দারুল হায়ওয়ানঃ আল্লাহ পাক এরশাদ ফরমান- অর্থাৎ- দারুল হায়ওয়ান জান্নাতে মানুষ অনন্ত কাল থাকবে। সেখানে কোন মৃত্যু নেই । দুনিয়ার যিন্দেগী ধ্বংসশীল কিন্তু আখেরাতের যিন্দেগী ধ্বংস হবার নয়।

৮. জান্নাতুল ফেরদৌসঃ আল্লাহ তায়ালা এরশাদ ফরমান- অর্থাৎঃ যারা ঈমান এনেেেছ এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারীর জন্য জান্নাতুল ফেরদৌস দান করা হবে। (কাহাফ ১০৭)

ফেরদৌস শ্রেষ্ঠ ও উত্তম জান্নাত হিসাবে পরিগণিত। হযরত লাইস (রঃ) বলেন আঙ্গুরের বাগানবিশিষ্ট জান্নাতকে জান্নাতুল ফেরদৌস বলা হয়। হযরত যাহহাক বলেন, ইহা এমন এক জান্নাত যা বৃক্ষরাজী দ্বারা পরিপূর্ণ অর্থাৎ খুব ঘন বৃক্ষতে আচ্ছাদিত। জান্নাতুল ফেরদৌস মূলত সকল জান্নাতের শ্রেষ্ঠতম জান্নাত এবং উঁচু মানসম্পন্ন।

৯.জান্নাতুন নাঈমঃ আল্লাহ তায়ালা ইরশাদ করেন- 'যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম।' (লোকমান-৮ )

১০. আল- মাকামূল আমীনঃ আল্লাহ তায়ালা ইরশাদ ফরমান- 'আল্লাহভীরু লোকেরা মাক্বামে আমীনে (নিরাপদ স্থানে) বসবাস করবেন।' (দুখান-৫১)

১১. মাকয়াদে ছিদক্ক আল্লাহ পাক ইরশাদ করেন- 'খোদাভীরু ও পরহেযগার লোকেরা বাগবাগিচা ও নহরে বসবাস করবে। ইহা এক সীমাহীন স্থান।' (ক্বামার-৫৪-৫৫)



সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×