
মদিনার পানে ছুটে যায় এই মন,
মদিনার সাথে চির হৃদয়ের টান।
মদিনার পুত মাটি ভরে দ্যায় প্রান,
মদিনার মাটি সেও প্রেমিকের ধন।
মদিনার পথে পথে রাসূলের স্মৃতি,
মদিনার ধুলিকনা পবিত্র কাঁকর,
জুড়ায় আশিক প্রান প্রেমের আকর,
ধন্য হয় পূর্নতায় হাবিবের প্রীতি।
মদিনার স্নিগ্ধ বায়ু ছড়ায় সুরভী,
মদিনার পথঘাট চির চেনা জানা।
তৃষিত হৃদয় তরে ম্যালে প্রেমডানা,
ভরায় তাপিত প্রান মলয় পুরবী।
মদিনার পথে মেলে জান্নাতের জ্যোতি,
'মদিনা' -প্রেমিক মনে মহা দামী মোতি।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




