somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ইসলামে সৌন্দর্য্যপ্রীতি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। তিনি তাঁর অসীম দয়ায় আমাদের ইসলাম ধর্মের মত এমন একটি জীবন বিধান মনোনীত করেছেন, যে ধর্ম সুন্দরের ধারক ও বাহক। ব্যক্তি জীবনের সকল ক্ষেত্র থেকে শুরু করে মানুষের চারপাশের সব কিছুর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবস্থাভেদে আভিজাত্যের প্রকাশকেই সৌন্দর্য বলে ধরে নেয়াা যায়।

নোংরা, অপবিত্র তালিযুক্ত পোশাক পরিহিত উসকোখুসকো চুল, দাড়ি ও গোঁফের অধিকারী ব্যক্তির বুজর্গী দাবি করা প্রতারণা বৈ কিছু নয়। তাই প্রত্যেক মানুষের উচিত সাধ্যানুযায়ী উত্তম পোশাক পরিধান, সুন্দর ও সুশৃঙ্খল জীবন-যাপন করা। কেননা ইসলাম নোংরা, অপরিচ্ছন্ন ও উচ্ছৃঙ্খল জীবন-যাপনকে সমর্থন করে না। সামর্থ না থাকলেও পুরাতন কাপড়ে সুন্দর, পরিপাটি ও সুশৃঙ্খল জীবন-যাপনই ইসলামের সৌন্দর্য বহন করে। কুরআন ও হাদিসে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যা তুলে ধরা হলো-আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেন,

‘হে মুহাম্মাদ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বলে দিন, আল্লাহ তাঁর বান্দাদের জন্য যে সব সৌন্দর্য সামগ্রী সৃষ্টি করেছেন, সেগুলো কে হারাম করেছে? আর আল্লাহর দেয়া পবিত্র জিনিসগুলো কে নিষিদ্ধ করেছে? বলুন, দুনিয়ার জীবনেও এ সমস্ত জিনিস ঈমানদারদের জন্য, আর কিয়ামাতের দিনে এগুলো তো একান্তভাবে তাদেরই জন্য হবে।' (সুরা আ’রাফ : আয়াত ৩২)

আল কুরআনের সূরাহ আল মুদ্দাসসির এ বর্ণিত হয়ে,
'(হে চাদরাবৃত!) আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।' সূরাহ আল মুদ্দাসসির, আয়াত, ৪-৫

ইসলামের আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তালিযুক্ত নোংরা পোশাক পরিধান করে অপবিত্র জীবন-যাপন করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র কুরআনের নির্দেশনাই নয়, বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও অবস্থাভেদে সাধ্যানুযায়ী স্মার্ট জীবন-যাপন করতেন। যা ইসলামের সৌন্দর্যকে অলংকৃত করেছে।

এক হাদিসে এসেছে, একবার সাহাবিদের একটি দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে দেখা করার জন্য তাঁর ঘরের দরজায় অপেক্ষা করছিলেন। তিনি তাদের সঙ্গে দেখা করতে বের হওয়ার আগে পানি রাখা একটি পাত্রের ভিতর তাকিয়ে নিজের চুল-দাড়ি ঠিক করে নিচ্ছিলেন। উম্মুল মু'মিনীন হজরত আয়িশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন,

'হে আল্লাহর রাসুল! আপনিও এমন করছেন?'

আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

'হ্যাঁ, কোনো ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে বের হওয়ার পূর্বে যেন প্রস্তুতি নিয়ে, পরিপাটি হয়ে বের হয়। জেনে রেখো, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন।'

হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 'আত্বুহূরু শাতরুল ঈমান।'

অর্থাৎ, পবিত্রতা ঈমানের অঙ্গ।

এই হাদিস থেকে ইসলামের পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব অনুধাবন করা সম্ভব।

সুতরাং উসকোখুসকো চুল, ময়লা-ছেঁড়া তালিযুক্ত অপবিত্র কাপড় পরিহিত ব্যক্তি কখনোই পরহেজগার হতে পারে না। এগুলো কুরআন-সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী। এ ধরণের নোংরা জীবন-যাপনকারী ব্যক্তিরাই মানুষকে গোমরাহি তথা মুর্খতার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নাহর সত্যিকারের শিক্ষা উপলব্ধি ও অনুধাবন করে তার উপর সঠিকভাবে আমল করে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জীবন-যাপন করার তাওফিক দান করুন। ইসলাম ধর্মের সত্যিকার আদর্শ ধারণ করে আলোকিত জীবন গড়ার কিসমত দান করুন। আমিন।

ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:২৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×