somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

এডিস মশার হাত থেকে বাঁচার কিছু কৌশল

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আতঙ্কের নাম এডিস মশা:
প্রায় প্রতি বছরই বর্ষার আগমনে এডিস মশার উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু অন্যান্য বছর মশার এ উপস্থিতি সহনীয় পর্যায়ে থাকলেও এবার এটি ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। উৎপাত উপদ্রব বেড়ে গেছে শহর নগর গ্রাম- সবখানে। পুরো দেশজুড়ে অন্যরকম এক আতঙ্কের নাম এখন এডিস মশা। ডেঙ্গু এবং চিকনগুনিয়ার বাহক এটি। রাজধানী ঢাকাসহ ডেঙ্গু বেড়ে যাওয়ায় আতঙ্কে ভুগছে দেশবাসী। আসুন, আতঙ্কিত না হয়ে জেনে নিই কীভাবে ডেঙ্গুর বাহক এডিস মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব-

এডিস মশার পরিচয়:
প্রথমেই জেনে নেয়া প্রয়োজন এডিস মশা সম্পর্কে। এডিস মশার পায়ে সাদা-কালো ডোরাকাটা দাগ থাকে। পেনসিলের সঙ্গে লাগানো রবারের মতো ছোট থাকে এগুলোর আকার। এডিস মশা দিনে কামড়ায়। তার মানে, বাড়িতে আপনি মশারির ভেতরে বসে নিরাপদ থাকলেও রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার সময় কিংবা ট্রাফিক সিগন্যালে আটকে বাসের সিটে বসে অপেক্ষা করার সময়ও এডিস মশার কামড় খাওয়ার সম্ভাবনা থেকে যায়।

আভিজাত্যে চেনা যায় এডিস মশা:
নালা নর্দমা, ময়লা আবর্জনা কিংবা অপরিষ্কার নোংরা কোনো স্থান এডিস মশার পছন্দ নয়। কোথাও জমে থাকা স্বচ্ছ পরিষ্কার পানি পেলেই কেবল ডিম পাড়ে এডিস মশা। সেটা হতে পারে ফুলের টবে জমে থাকা পানি, কিংবা ফেলে রাখা বোতলের ছোট্ট ঢাকনা জমে থাকা পানি, আবার অব্যবহৃত সুইমিং পুলের পানিও হতে পারে। জায়গা ছোট নাকি বড়, তা নিয়ে এডিস মশার মাথা ব্যথা নেই মোটেই।

এডিস মশার কামড় থেকে বাঁচার উপায়:
এডিস মশার কামড় থেকে বাঁচার জন্য পানি জমতে দেয়া যাবে না কোথাও। ঘরের বাথরুমের বালতি, ফুলের টব বা অন্য কোথাও পানি জমে থাকতে দেয়া যাবে না। মশা যেহেতু অনুমতি নিয়ে ঘরে ঢোকে না, তাই বাইরের মশাও প্রবেশ করতে পারে অনায়াসে। এজন্য রাস্তাঘাটে কিংবা অন্য কোথাও ডাবের খোসা বা অন্য কোনো কিছুতে এরকম স্বচ্ছ পানি জমে থাকতে দেখলে তা ফেলে দেয়ার ব্যবস্থা করা উচিত আমাদের নিজ দায়িত্বে।

এছাড়াও মশার কামড় থেকে বাঁচতে মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন। কারণ, রাতে এডিস মশা না কামড়ালেও ভোর থেকে কামড়ানো শুরু করে এরা। সম্ভব হলে বাড়ির জানালাগুলোতে মশা প্রতিরোধক নেট ব্যবহার করা যেতে পারে। এর ফলে মশার ঘরে ঢোকা কিছুটা হলেও রুদ্ধ হবে। এরপরেও, বাড়িতে মশা না থাকলেও বাইরে মশা কামড়ানোর সুযোগটা থেকে যায়। সেক্ষেত্রে ভালো মানের মসকুইটো রিপিলেন্ট ব্যবহার করা যেতে পারে।

প্রাকৃতিক মসকুইটো রিপিলেন্ট হিসেবে নিম তেল, ইউক্যালিপটাস তেল, লেমন গ্রাসের তেল অথবা খাঁটি নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। এগুলোর গন্ধে প্রায় ২/৩ ঘণ্টা পর্যন্ত মশা শরীরে বসে না। অভিজ্ঞতায় এমনটাই দেখা গেছে।

এর বাইরে বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো ঘরের ভেতরে রাখলেও সাধারণত মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। লেমন গ্রাস, পুদিনা, বেসিল, ল্যাভেন্ডার, রসুন গাছ, রোজমেরি এবং গাঁদা ফুল গাছ সেগুলোর মধ্যে অন্যতম।

চাই পরিপূর্ণ সতর্কতা:
এডিস মশার হাত থেকে বাঁচতে হলে সর্বাত্মক সতর্কতা কাম্য। ঘরে বাইরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ সচেতন হতে হবে আমাদের। সর্বোপরি কারও জ্বর বা এজাতীয় সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

সকলের সুস্বাস্থ্য নিশ্চিত হোক। এডিস মশার প্রাদুর্ভাব দূর হোক। শুভকামনা সকলের জন্য।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×