somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

সূরাহ আদদাহর/ আল ইনছান এর শেষ দু'টি আয়াত কাব্যে অনুবাদের প্রচেষ্টা

২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূরাহ আদদাহর/ আল ইনছান এর শেষ দু'টি আয়াত কাব্যে অনুবাদের প্রচেষ্টা

তোমাদের চাওয়া-পাওয়া সব অভিলাষ,
আল্লাহর অভিপ্রায়ে হোক একাকার।
প্রজ্ঞাময় যিনি জ্ঞাত সৃষ্টির প্রতিটি নি:শ্বাস,
সকলেই ফিরে যাবে সন্নিকটে তাঁর।

তাঁর রহমের বারি বৃষ্টির ফোটা হয়ে ঝড়ে-
যাকে খুশি সিক্ত করেন দয়ার আধার।
তাঁর করুনাধারা বহে জগতে অনন্তকাল ধরে-
যাকে খুশি প্রবেশের দেন অধিকার।

অত্যাচারীর জন্য প্রস্তুত ভয়াবহ শাস্তি সকল,
মর্মন্তুদ সে যাতনার নেই নেই শেষ।
যালিমেরা বুঝে পাবে নিকৃষ্টতম কর্মফল,
ফুরোবে না সীমাহীন দুর্ভোগের ক্লেষ।

এসো তাঁর রহমের শামিয়ানা ছায়ায় দাঁড়াই,
মুঠি মুঠি তাঁর দয়া নিতে, দু'হাত বাড়াই।

উৎসর্গ: শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাইকে, যিনি সূরাহ আদদাহর/ আল ইনছান এর বক্ষমান শেষ দু'টি আয়াতের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে পূর্বোক্ত পোস্টটিতে প্রেরণাদায়ক একটি মন্তব্য রেখেছিলেন। পৃথিবীতে আমাদের গমনাগমনের এই যে ধারাবাহিকতা, আমরা যে এখানে কেউই ছিলাম না, আছি আবার থাকবোও না, অর্থাত, থাকা যাবে না- গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মরমে অনুধাবনের প্রচেষ্টা ছিল গত পোস্টে, একই সূরাহর প্রথম আয়াতে ইঙ্গিত রয়েছে যার। তিনি শেষ দু'টি আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষন করায় তাকে অভিনন্দন এবং মোবারকবাদ। মূলত: তাঁর সেই আন্তরিক মন্তব্যের প্রেক্ষিতেই আজকের এই কবিতাটির জন্ম।

অর্থসহ সূরাহ আদদাহর/ আল ইনছান এর শেষ দু'টি আয়াত:

وَمَا تَشَاؤُونَ إِلَّا أَن يَشَاء اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا
'আল্লাহর অভিপ্রায় ব্যতিরেকে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।' সূরাহ আদদাহর, আয়াত-৩০
But ye will not, except as Allah wills; for Allah is full of Knowledge and Wisdom. Surah Addahr/ Al Insaan, Ayat-30

يُدْخِلُ مَن يَشَاء فِي رَحْمَتِهِ وَالظَّالِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا
'তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। আর যালেমদের জন্যে তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।' সূরাহ আদদাহর, আয়াত-৩১
He will admit to His Mercy whom He will; But the wrong-doers,- for them has He prepared a grievous Penalty. Surah Addahr/ Al Insaan, Ayat-31

পূর্বোক্ত সেই ছিলাম না - আছি - থাকবো না পোস্টটি

ছবি: অন্তর্জাল।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×