somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

রমজানের রোজা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি কন্যা এবং বৃটিশ অমুসলিম এমপি!

০২ রা মে, ২০২০ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সংগৃহীত।

রমজানের রোজা রাখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি কন্যা!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের মেয়ে এলিজাবেথা। তিনি বেশ খানিকটা ঝুঁকে পডেছেন ইসলাম ধর্মের প্রতি। ইসলামের প্রত্যেকটি দিকনির্দেশনা মেনে চলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে এলিজাবেথা জানান, চলতি রমজান মাসে তিনি একটি রোজাও বাদ দিতে চান না। তিনি আরো জানিয়েছেন, ছোট থেকেই তার বাবা-মা তাকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দিয়েছেন, কখনো কোনো ধর্ম পালনে জোরজবরদস্তি করেননি।

রুশ সরকারের শীর্ষ এই কর্মকর্তা দিমিত্রি পেসকভ চেয়েছিলেন, এলিজাবেথা বুঝতে শিখলে নিজেই যে কোনো একটি ধর্ম বেছে নেবে। সেইমতোই এলিজাবেথা তার ইসলামের প্রতি ঝোঁকের কথা জানিয়েছেন। বাল্যকালের প্রথম ভাগে এলিজাবেথা বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষিত হয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে ইসলাম ধর্মের সঙ্গেই একাত্ম করতে পেরেছেন। তাই গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে তিনিও এবছর সবগুলো রোজা আদায় করবেন বলে জানিয়েছেন।

ইসলাম ধর্ম নিয়ে জানার আগ্রহে রোজাপালন অমুসলিম ব্রিটিশ এমপিরঃ
এদিকে রমজান মাসে ইসলাম ধর্ম সম্পর্কে আরো ভালোভাবে জানতে রোজা রাখছেন ব্রিটিশ অমুসলিম এমপি পল ব্রিস্টো। ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো।

রোজার রাখার বিষয়টি জানিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়। রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

করোনা মহামারির কারণে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

যুক্তরাজ্যজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মনোবল বৃদ্ধির করার চেষ্টা করছেন। সূত্র : মিডিলইস্ট মনিটর

অভিনন্দন দু'জনকেইঃ
রুশ সরকারের শীর্ষ এই কর্মকর্তা দিমিত্রি পেসকভ কন্যা এলিজাবেথাকে ইসলামী অনুশাসনকে ভালোবেসে পবিত্র মাহে রমজানে রোজা রাখার প্রত্যয় ব্যক্ত করায় এবং ব্রিটিশ এমপি পল ব্রিস্টোকে তার ইসলাম গবেষনার অংশ হিসেবে রমজানের রোজার অনুশীলনকে বেছে নেয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনাদের অগ্রযাত্রা শুভ হোক।

তথ্যসূত্রঃ রোজা রাখছেন পুতিনের প্রেস সেক্রেটারির মেয়ে!

রোজা রাখছেন পুতিনের প্রেস সেক্রেটারির মেয়ে!

আমি মুসলিম নই, তবু রোজা রাখছি: ব্রিটিশ এমপি
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২০ দুপুর ১২:০১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×