somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

ট্রাম্প-সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ইয়েমেনে

০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল।

ট্রাম্প-সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির রায় ইয়েমেনে

বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।

২০১৮ সালের ৯ আগস্ট ইয়েমেনের সাদা প্রদেশের যাহিয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালিয়ে ৫৫ শিশুকে হত্যা করে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী জোট। সে হামলার ঘটনায় তখন আহত হয় আরও ৭৭ শিশু।

সৌদি জঙ্গিবিমান থেকে স্কুল বাসে যে বোমা মারা হয়েছিল তা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বলে প্রমাণিত হয়েছে।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন বলে রায়ে জানানো হয়েছে।

আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট, সৌদি বাদশাহ ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়েছে তাদের কয়েকজন হলেন সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদি।

একইসঙ্গে হতাহত শিশুদের অভিভাবকদেরকে ১০ বিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। স্কুল বাসে ভয়াবহ ওই বোমা হামলার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বাহিনীর তৎকালীন মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছিলেন, এটি সামরিক পদক্ষেপ এবং এটি বৈধ।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের সম্মিলিত সামরিক জোট।

বিশাল আয়তনের সৌদির পাশে অবস্থিত ছোট্ট দেশ ইয়েমেনের উপর আরোপিত এই অন্যায়, অযৌক্তিক ও অমানবিক আগ্রাসনে এ যাবত প্রায় ১৪ হাজারের বেশি ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন; যাদের অধিকাংশই সাধারণ ও বেসামরিক লোক। আর ক্রমাগত প্রলম্বিত মৃত্যুর এই মিছিলে নারী ও শিশুদের সংখ্যাও বেড়ে চলেছে উল্লেখযোগ্য হারে। এর বাইরে এ পর্যন্ত আহত ও বাস্তুহারা হয়েছেন ইয়েমেনের লাখ লাখ মানুষ। ইতোমধ্যে অপুষ্টির শিকার হয়েছে অসংখ্য শিশু।

সূত্রঃ Click This Link এবং অন্যান্য অনলাইন মাধ্যম।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৪
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×