somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পবিত্র মাহে রমজানের বিশেষ কয়েকটি আমল

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সংগৃহীত।

পবিত্র মাহে রমজানের বিশেষ কয়েকটি আমল

পবিত্র মাহে রমজান ইবাদতের মাস। আমলের মাস। রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসেই তাকওয়া অর্জনের মহাসুযোগ লাভ করে মুমিন মুত্তাকি বান্দারা। তাকওয়া অর্জন রমজানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। রমজানে একটি নফল উত্তম কাজ করলে তা অন্য মাসের একটি ফরজ কাজের সমান। আর এ মাসের একটি ফরজ আদায়ের জন্য ৭০ টি ফরজ আদায়ের সাওয়াব প্রদান করা হয়। রমজান মাসে বিশেষ কিছু আমল রয়েছে। তন্মধ্যে কয়েকটি আমলের কথা তুলে ধরছি।

* সিয়াম পালন করা। এটি এ মাসের অন্যতম ইবাদাত। আল্লাহ তায়ালার ফরজ হুকুম। রমজানে রোজা না রাখলে ফরজ হুকুম লঙ্ঘন করা হবে।
* সময়মতো নামাজ আদায় করা। শুধু রমজানেই নয়। সারাবছরই সময়মতো নামাজ আদায় করতে হবে। নামাজ আল্লাহর ফরজ বিধান।
* সহীহভাবে কুরআন শরীফ শেখা ও বেশি বেশি তেলাওয়াত করা। কেননা এ মাস কুরআন নাজিলের মাস। সারাবছর হয়তো বিভিন্ন ব্যস্ততায় সেভাবে গুরুত্বসহ সবার জন্য কুরআন শরীফ তেলাওয়াত করার সময় হয়ে উঠে না। কিন্তু রমজানে বেশি বেশি তেলাওয়াতের সময় বের করে কুরআন তেলাওয়াত করা।
* অপরকে কোরআন পড়া শেখানো। শুধু নিজেই না। অন্যকেও কুরআন তেলাওয়াত শেখানোর চেষ্টা করা।
* সাহরি খাওয়া। এটি সুন্নাত ইবাদাত।
* তারাবি নামাজ পড়া। ফুকাহায়ে কেরাম বলেছেন, অলসতা সত্ত্বেও যেনো তারাবিতে এক খতম কুরআন শরীফ পড়া থেকে বিরত না থাকে।
* বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ তায়ালার অশেষ নেয়ামাত রমজান লাভ করতে পেরেছি এজন্য সব সময় শুকরিয়া আদায়া করা জরুরি।
* কল্যাণকর কাজ করা। অপরের কাজে সহযোগিতা করা। পরোপকার অনেক বড় ইবাদাত। যারা পরোপকার করেন তারা মহান মানুষ।
* তাহাজ্জুদ নামাজ পড়া। রমজানের বাইরেও আমরা তাহাজ্জুদ পড়ি। তবে নিয়মিত পড়তে পারি না। রমেজানে নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস করা।
* বেশি বেশি দান করা। অন্য সময় দান করলে যে সাওয়াব পাওয়া যায়। রমজানের দানে তার চেয়ে অনেক বেশি সাওয়াব পাওয়া যায়। তাই বেশি বেশি দান করা।
* উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা।
* ইতিকাফ করা। পারলে পুরো মাস ইতেকাফ করা। না হয় অন্তত রমজানের শেষ দশদিন ইতেকাফ করা।
* দাওয়াতে দ্বীনের কাজ করা।
* সামর্থ্য থাকলে ওমরাহ পালন করা।
* লাইলাতুল কদর তালাশ করা।
* বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা।
* সময়মতো ইফতার করা ও অন্যকে ইফতার করানো।
* তওবা ও ইস্তিগফার করা।
* তাকওয়া অর্জন করা।
* জাকাত দেওয়া।
* ফিতরা দেওয়া।
* অপরকে খাবার খাওয়ানো।
* আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা।
* কোরআন মুখস্থ বা হিফজ করা।
* আল্লাহর জিকির করা।
* মিসওয়াক করা।

রমজানের বিশেষ তিনটি আমল হলো: (১) কম খাওয়া, (২) কম ঘুমানো, (৩) কম কথা বলা।

হারাম থেকে দূরে থাকা; চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×