somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

কুরআনুল হাকিমের ভাষা নৈপুন্যতা ও বাচনিক অনন্যতা

২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পবিত্র কুরআনের ছবিটি অন্তর্জাল থেকে নেয়া।

কুরআনুল হাকিমের ভাষা নৈপুন্যতা ও বাচনিক অনন্যতা

পবিত্র মাহে রমজান অতিবাহিত করছি আমরা। হাদিসে এই মাসকে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস বলা হয়েছে। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেয়ার কথাও বলা হয়েছে হাদিসে। রমজানে অন্যান্য খাবারের সাথে সাথে খেজুরও আমাদের ইফতার এবং সাহরিতে একটি অন্যতম আইটেম হিসেবে পরিগণিত। অন্য মাসে খেজুর তেমন একটা খাওয়া না হলেও প্রতি রমজানে অন্ততঃ এমন কোনো রোজাদার পাওয়া যাবে কি না সন্দেহ, যিনি কি না কমবেশি খেজুর খান না। বছরের অন্য সময়ে এত খেজুরের দেখা মেলে না। বাজারে নানান জাতের চমৎকার সব খেজুর ওঠে রমজান এলেই। নানান দেশের, নানান রঙের, নানান জাতের, নানান স্বাদের এগুলো। কোনোটা সউদি আরবের। দুবাই, ওমান প্রভৃতি দেশ থেকে আসা খেজুরও পাওয়া যায়। আসলে আমরা যেন মাহে রমজানের অপেক্ষায়ই থাকি, বাহারি স্বাদের মজাদার এসব খেজুরের জন্য।

বস্তুতঃ খেজুরের উপরে কোনো বিশেষ প্রতিবেদন লেখার উদ্দেশ্যে আজকের এই লেখা নয়। পবিত্র কুরআনের তিনটি আয়াতে খেজুর বিচির এমন তিনটি জিনিষের উপমা দেয়া হয়েছে যা চিন্তাশীলদের জন্য ভাবনার সামান্য হলেও খোড়াক যোগায়। পক্ষান্তরে, বলে রাখা ভালো যে- ধোঁকাবাজ, ঠাট্টাবাজ এবং মিথ্যাশ্রয়ী কপটাচারীদের হাসি উল্লাসের মাত্রা কুরআনে হাকিমে বর্ণিত এসব অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম উপমা, উদাহরণ আর ভাষা নৈপুন্যতার অভিনবত্ব, অসাধারণত্ব এবং চমৎকারিত্বের অবাক করা নিদর্শন দেখার পরে বাড়লেও বাড়তে পারে।

চলুন, দেখে নিই আয়াত তিনটি। তবে তার পূর্বে আসুন, হাতে নিয়ে নিই একটা আস্ত খেজুর। তবে, রমজানের এই দিনের বেলায় অবশ্যই নয়। ইফতারের পরপরই করা যেতে পারে এই কাজটি। হাতে নেয়া খেজুরটা খেয়ে নিই এবার। খেজুর খেয়েই কিন্তু কাজ শেষ নয়। আঁটি/ বিচিটা ফেলে দিবেন না যেন। হাতে রেখে দিন ওটা। এবার ভালো করে তাকান আঁটি/ বিচিটার দিকে। কি দেখা যায়? কিছু কি দেখা যায়? স্বাভাবিকভাবে কিছু দেখা কঠিন হতে পারে। বলে দিচ্ছি, আপনি দেখতে পাবেন- আঁটি/ বিচির উপরে রয়েছে হালকা একটা আবরণ। খুব সূক্ষ্ম একটা আবরণে ঢাকা/ পরিবেষ্টিত প্রতিটি আঁটি/ বিচি।

এবার চলুন, আরেকটি বিষয়ে লক্ষ্য করি। ভালোভাবে তাকিয়ে দেখি আঁটি/ বিচিটার পেটের কাটা অংশের দিকে। দেখা যাবে, একটা সুতার মত বস্তু লম্বালম্বিভাবে আলগা হয়ে আছে পুরো পেটের এ মাথা থেকে ও মাথা পর্যন্তু।

এবার আরেকটি জিনিষ দেখে নিই চলুন। আঁটি/ বিচিটা একটু উল্টে নিই। কিছু দেখা যায়? ভালো করে তাকালে দেখা যাবে, আঁটি/ বিচির পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে রয়েছে খুবই সূক্ষ্ম একটা বিন্দু।

প্রিয় পাঠক, মজার বিষয় হচ্ছে, খেজুরের আঁটি/ বিচির শরীরে লেপ্টে থাকা এই খুব সূক্ষ্ম আবরণ, তার পেটের দিকে থাকা সুতার মত বস্তু এবং পেটের উল্টো দিকে থাকা অতি সূক্ষ্ম বিন্দু - এই এত সূক্ষ্ম বিষয়গুলোরই প্রয়োগ দেখি পবিত্র কুরআনে উদাহরণ বা উপমা হিসেবে। যেসব আয়াতে এগুলোর উল্লেখ রয়েছে, চলুন দেখে নিই সেই আয়াতগুলো-

সূরা আল ফাতির এর ১৩ নং আয়াতে ইরশাদ হয়েছে-

وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)

'আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।'

এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি ঢাকা/ পরিবেষ্টিত থাকে।

সূরা আল ইসরা/ বনি ইসরাঈলের ৭১ নং আয়াতে বর্ণিত হয়েছে-

فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)

'যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবে না।'

আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।

সূরা আন নিসা এর ১২৪ নং আয়াতে বলা হয়েছে-

وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)

'কোনো পুরুষ কিংবা নারী ঈমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবে না।'

আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি। সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা! কতই না অসাধারণ, অচিন্ত্যনীয় এবং অভাবনীয় তাঁর বাচনিক অনন্যতা!

প্রিয় পাঠক, আয়াতগুলোকে সামনে রেখে খেজুর বিচি/ আঁটির সাথে মিলিয়ে দেখতে পারেন আবারও। বারবার মেলালেও সমস্যা নেই। অবিকল, হুবহু মিলে যাবে আয়াতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ তাআ'লা যেমন বলেছেন ঠিক তেমনই পাবেন। কোনো কিছুরই সামান্য ব্যতিক্রম পাওয়া যাবে না। পবিত্র কুরআনুল হাকিমের ভাষা বৈচিত্র্যের এই অনাবিল সৌন্দর্য্য হৃদয়ে হিল্লোল আনে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার প্রতি বিশ্বাসের হিরন্ময় জ্যোতিকে আরও আলোকদীপ্ত করে। আরও উদ্ভাসিত করে। অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে তাঁর পবিত্রতা আর প্রশংসা বাণী-

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!

মহান আল্লাহ পূত পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই, মহান আল্লাহর পবিত্রতা, যিনি শ্রেষ্ঠতম।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×