somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

আসুন, এক নজরে দেখে নিই পৃথিবীর সবগুলো দেশের সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ

১০ ই মে, ২০২১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সংগৃহীত।

আসুন, এক নজরে দেখে নিই পৃথিবীর সবগুলো দেশের সংক্ষিপ্ত পরিসংখ্যানঃ

পৃথিবীতে দেশের সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর কি হবে? আপনার কি জানা আছে যে, পৃথিবীতে কয়টি দেশ আছে (Total Country List in the World)…?

আসলে সহজভাবে বললে বলতে হয়, বর্তমান পৃথিবীতে মোট ২০৬ টি দেশ রয়েছে। এদের মধ্যে ১৯৩ টি জাতিসংঘের সদস্য দেশ এবং ২টি পর্যবেক্ষক দেশ। বাকি ১১ টি দেশ জাতিসংঘের সদস্য নয়।

২০৬ টি রাষ্ট্রের মধ্যে ১৯০ টি দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ঝামেলা না থাকলেও বাকি ১৬ টি দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো না কোনো দ্বন্দ্ব ও ঝুট ঝামেলা রয়েছে।

উদাহরণতঃ প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে সার্বভৌমত্ব নিয়ে ঝামেলা রয়েছে। দু'টি দেশ একে অপরের দ্বারা স্বীকৃত নয়। এদের মধ্যে প্যালেস্টাইন এখনো শুধুমাত্র পর্যবেক্ষক রাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘের সদস্য রাষ্ট্র।

অবশ্য জাতিসংঘের তথ্য মতে, পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা ১৯৫ টি। এর মধ্যে ১৯৩ টি তাদের সদস্য দেশ এবং বাকি ২ টি সদস্য নয়। এ ছাড়া আরও ৬টি দেশ এমন আছে যাদের আংশিক স্বীকৃতি রয়েছে। তাহলে মোট দেশের সংখ্যা দাঁড়ায় ২০৬ টিতে।

আবার ফিফা অনুযায়ী পৃথিবীতে সর্বমোট ২১১ টি দেশ রয়েছে। আরও মজার বিষয় হচ্ছে, ISO Standard এর দেশের কোডের তালিকায় সর্বমোট ২৪৯ টি দেশের কোড দেয়া রয়েছে।

কাজেই নির্দিষ্ট করে পৃথিবীতে বিদ্যমান সর্বমোট দেশের সংখ্যা তখনই বলা সম্ভব যখন আপনি বিশেষ কোন কিছুর ভিত্তিতে দেশের সেই তালিকা বা পরিসংখ্যানটি চাবেন। বস্তুতঃ পৃথিবীতে সর্বমোট দেশ কয়টি তা নিয়ে যথেষ্ট মতামত পরিলক্ষিত হতে দেখা যায়। কোথাও লেখা হয় ২০৫ টি, কোথাও ২০৬ টি আবার কোথাও ২৩০ টিও লেখা হয়। তবে স্বাধীন দেশের সংখ্যা জানতে চাইলে সেটা বলা কিছুটা যে সহজ সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই কোনো চিন্তা ছাড়াই, আপাততঃ কিছু দিনের জন্য অর্থাৎ, নতুন করে আরেকটি দেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা যে ১৯৫ টি, এটা নির্দ্ধিধায় মুখস্ত করে রাখতে পারেন।

আবার আরেকটি পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট রাষ্ট্র- ২২৮ টি। মোট মুসলিম রাষ্ট্র- ৬৫ টি। OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি। সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র- কসোভা, (ইউরোপ)। পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার- ২৬%। পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার- ২৩.১৮% ।

নিচে বিশ্বব্যাপী সার্বভৌম রাষ্ট্রগুলির একটি অতি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হলো। এই প্রত্যেকটি দেশ একেকটি মহাদেশের আওতায় পড়েছে। আমরা মহাদেশ অনু্যায়ী দেশগুলোর রাজধানীর নামোল্লেখসহ নিচে উপস্থাপন করছিঃ

প্রথমেই মহাদেশের উল্লেখ করছি। পৃথিবীতে মোট মহাদেশ কয়টি…? (Total Continent List) পৃথিবীতে মহাদেশ মোট ৭ টি। এগুলো হলো-.

এশিয়া মহাদেশ (Asia)
ইউরোপ মহাদেশ (Urope)
আফ্রিকা মহাদেশ (Africa)
উত্তর আমেরিকা মহাদেশ (North America)
দক্ষিণ আমেরিকা মহাদেশ (South America)
অস্ট্রেলিয়া/ওশেনিয়া মহাদেশ (Australia)
এন্টার্কটিকা মহদেশ (Antarctica)

এই মহাদেশগুলোর (Continent) প্রতিটিতে রয়েছে অনেকগুলো দেশ।

এশিয়া মহাদেশের দেশগুলো হচ্ছেঃ

ক্রমিক নং দেশের নাম রাজধানী এবং মুদ্রার নামসমূহ
১। বাংলাদেশ ঢাকা টাকা
২। ভারত নয়াদিল্লী রুপি
৩। পাকিস্তান ইসলামাবাদ রুপি
৪। শ্রীলংকা শ্রী জয়বর্ধনপুর কোট ( কলম্বো) রুপি
৫। নেপাল কাঠমুন্ডু রুপি
৬। ভুটান থিম্পু গুলড্রাম
৭। মালদ্বীপ মালে রুপিয়া
৮। মায়ানমার নাইপিদো কিয়াত
৯। আফগানিস্তান কাবুল আফগানি
১০। ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া
১১। মালেশিয়া কুয়ালালামপুর রিঙ্গিত
১২। সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ডলার
১৩। থাইল্যান্ড ব্যাংকক বাথ
১৪। ভিয়েতনাম হ্যানয় ডং
১৫। লাওস ভিয়েন তিয়েন কিপ
১৬। কম্বোডিয়া নমপেন রিয়েল
১৭। ব্রুনাই বন্দর সেরী ডলার
১৮। পূর্ব তিমুর দিলি রুপাইয়া
১৯। ফিলিপাইন ম্যানিলা পেসো
২০। কাজাকিস্তান আলমাআতা টেঙোর টেঙ্গে
২১। কিরগিজিস্তান বিশবেক সোম
২২। তাজিকিস্তান দুশানবে রুবল
২৩। তুর্কমেনিস্তান আশাখাবাদ মানাত
২৪। উজবেকিস্তান তাশখন্দ সোম
২৫। আজারবাইজান বাকু মানাত
২৬। চীন বেইজিং উয়ান
২৭। জাপান টোকিও ইয়েন
২৮। উত্তর কোরিয়া পিয়ংইয়ং ওয়োন
২৯। দক্ষিণ কোরিয়া সিউল ওয়োন
৩০। তাইওয়ান তাইপে তাইওয়ান ডলার
৩১। মঙ্গোলিয়া উলান বাটর তুঘরিক
৩২। বাহরাইন মানামা দিনার
৩৩। ইরান তেহরান রিয়াল
৩৪। ইরাক বাগদাদ দিনার
৩৫। ইসরাইল জেরুজালেম শেকেল
৩৬। জর্ডান আম্মান দিনার
৩৭। কুয়েত কুয়েত সিটি দিনার
৩৮। লেবানন বৈরুত পাউন্ড
৩৯। ওমান মাসকট ওমানি রিয়াল
৪০। কাতার দোহা রিয়াল
৪১। সৌদি আরব রিয়াদ রিয়াল
৪২। সিরিয়া দামেস্ক পাউন্ড
৪৩। ইয়েমেন সানা রিয়াল
৪৪। সংযুক্ত আরব আমিরাত আবুধাবি দিরহাম
৪৫। তুরস্ক আঙ্কারা লিরা
৪৬। ফিলিস্তিন রামাল্লা দিনার

ইউরোপ মহাদেশের দেশগুলোঃ

নং দেশের নাম রাজধানী মুদ্রার নাম
১। জার্মানি বার্লিন ইউরো
২। পোলান্ড ওয়ারশ জোলটি
৩। হাঙ্গেরী বুদাপেস্ট ফোরিন্ট
৪। রুমানিয়া বুখারেস্ট লিউ
৫। বুলগেরিয়া সোফিয়া লেভ
৬। স্লোভাকিয়া ব্লাটিস্লাভা ইউরো
৭। ক্রোয়েশিয়া জাগোরেব কুনা
৮। স্লোভেনিয়া লুবজানা তোলার
৯। চেক-প্রজাতন্ত্র প্রাগ চেক করুনা
১০। আলবেনিয়া তিরানা লেক
১১। বসনিয়া হার্জেগোভিনা সারায়েবো নিউ দিনার
১২। মন্টিনিগ্রো পোডগোরিকো ইউরো (নিজস্ব মুদ্রা নেই)
১৩। সার্বিয়া বেলগ্রেড নিউ দিনার
১৪। মেসিডোনিয়া স্কোপজে দিনার
১৫। কসোভো ক্রিস্টিনা ইউরো
১৬। ফ্রান্স প্যারিস ইউরো
১৭। নরওয়ে অসলো নরজিয়ান ক্রোনা
১৮। সুইডেন স্টকহোম ক্রোনা
১৯। ডেনমার্ক কোপেন হেগেন ডেনিশ ক্রোনা
২০। ইংল্যান্ড লন্ডন পাউন্ড
২১। রাশিয়া মস্কো রুবল
২২। অস্ট্রিয়া ভিয়েনা ইউরো
২৩। বেলজিয়াম ব্রাসেলস ইউরো
২৪। এনডোরা এনডোরা লা ভিলা ইউরো
২৫। গ্রিস এথেন্স ইউরো
২৬। ফিনল্যান্ড হেলসিংকি ইউরো
২৭। সাইপ্রাস নিকোশিয়া ইউরো
২৮। আইসল্যান্ড রিকজাভিক ক্রোনা
২৯। আয়ার‌ল্যান্ড ডাবলিন ইউরো
৩০। নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো
৩১। মালটা ভালেটা লিরা
৩২। লুক্সেমবার্গ লুক্সেমবার্গ ইউরো
৩৩। মোনাকো মোনাকো মোনাকো ফ্রাঁ
৩৪। পর্তুগাল লিসবন ইউরো
৩৫। সুইজারল্যান্ড বার্ন ফ্রাঁ
৩৬। ভ্যাটিকাস সিটি ভ্যাটিকান সিটি ইউরো
৩৭। ইতালি রোম ইউরো
৩৮। বেলারুশ মিনস্ক রুবল
৩৯। ইউক্রেন কিয়েভ রিভনা
৪০। এস্তোনিয়া তাল্লিন ক্রোন
৪১। লাটভিয়া রিগা লার্টস
৪২। আর্মেনিয়া ইয়েরেভান ড্রাম
৪৩। জর্জিয়া তিবলিস লারি
৪৪। লিথুনিয়া ভিনিয়াস লিটাস
৪৫। মলদোভা চিসিনিউ লিউ
৪৬। সানমেরিনো সানমেরিনো ইতালীয় লিরা
৪৭। লিচেনস্টেইন ভাদুজ সুইচ ফ্রাঁ
৪৮। স্পেন মাদ্রিদ ইউরো

আফ্রিকা মহাদেশের দেশগুলোঃ

নং দেশের নাম রাজধানী মুদ্রা
১। মিশর কায়রো মিশরীয় পাউন্ড
২। সুদান খার্তুম পাউন্ড/ ডলার
৩। লিবিয়া ত্রিপলি লিবিয়ান দিনার
৪। তিউনিশিয়া তিউনিশ তিউনিশিয়ান দিনার
৫। আলজেরিয়া আলজিয়ার্স দিনার
৬। দক্ষিণ সুদান জুরা দক্ষিণ সুদানি পাউন্ড
৭। ইরিত্রিয়া আসমেরা ইথিওপিয়ান বির
৮। ইথিওপিয়া আদ্দিস আবাবা বির
৯। জিবুতি জিবুতি ফ্রাঙ্ক
১০। সোমালিয়া মোগাদিসু শিলিং
১১। কেনিয়া নাইরোবি কেনিয়া সিলিং
১২। তানজানিয়া দারুস সালাম তাঞ্জানিয়া সিলিং
১৩। মোজাম্বিক মাপুতো মেটিকাল
১৪। মালাগাছি আন্টা নানারিভো এরিআরি
১৫। সোয়াজিল্যান্ড বাবেন লিলাংগিনি
১৬। জিম্বাবুয়ে হারারে জিম্বাবুয়ে ডলার
১৭। মালাবি লিলংউই ওয়াচা
১৮। কমরোস মোরোনি ফ্রাঁ
১৯। মৌরিশাস পুর্টলুইস মৌরিতানিয়ান রুপি
২০। সিসিলি ভিক্টোরিয়া সিসিলি রূপি
২১। মরক্কো রাবাত দিরহাম
২২। মৌরিতানিয়া নৌয়াকচট ওগিয়া
২৩। সেনেগাল ডাকার ফ্রাঙ্ক সিএফএ
২৪। গিনি কোনাক্রি গায়ানিয়ান ফ্রাঙ্ক
২৫। গিনি বিসাউ বিসাও পেসো
২৬। সিয়েরালিওন ফ্রিটাউন লিওন
২৭। লাইবেরিয়া মনরোভিয়া লাইবেরিয়ান ডলার
২৮। আইভোরিকোস্ট আবিদজান অষ্ট্রেলিয়ান ডলার
২৯। মালি বামাকো ফ্রাঙ্ক সিএফএ
৩০। ঘানা আক্রা সেডি
৩১। বুরকিনা ফাসো উয়াগাড়ায়াগা সিএফএফ্রাঁ
৩২। বেনিন পোর্ট্রো নোভা সিএফএফ্রাঁ
৩৩। টোগো লোম ফ্রাঙ্ক সিএফএ
৩৪। জাম্বিয়া লুসাকা জাম্বিয়ান কঞ্চা
৩৫। কেপভার্দে প্রেইরা এসকুডো
৩৬। নাইজেরিয়া আবুজার নায়েরা
৩৭। নাইজার নিয়ামি ফ্রাঙ্ক সিএফএ
৩৮। চাদ এজামেনা সিএফএ ফ্রাঙ্ক
৩৯। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বাঙ্গুই সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক
৪০। ক্যামেরুন ইয়াউন্ডি সেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক
৪১। কঙ্গো ব্রজাভিল ফ্রাঙ্ক
৪২। জায়ারে কিনশাসা কঙ্গো ফ্রাঙ্ক
৪৩। ইকুটোরিয়াল গিনি মালাবো ফ্রাঙ্ক সিএফএ
৪৪। গাম্বিয়া বানজুল ডালাসি
৪৫। উগান্ডা কামপালা উগান্ডা সিলিং
৪৬। রুয়ান্ডা কিগালি রুয়ান্ডান ফ্রাঙ্ক
৪৭। বুরুন্ডি বুজুমবুরা বুরুন্ডি ফ্রাঙ্ক
৪৮। গ্যাবন লিব্রেভিল ফ্রাঙ্ক সিএফএ
৪৯। সাওটোমে এন্ড প্রিন্সিপি সাওটোমে দোবরা
৫০। এঙ্গোলা রুয়ান্ডা খোয়াঞ্জা
৫১। নামিবিয়া উইন্ডহোক নামিবিয়ান ডলার
৫২। দক্ষিণ আফ্রিকা কেপটাউন রান্ড
৫৩। বোতসোয়ানা গ্যাবরন পুলা
৫৪। লেসোথো মাসেরো লর
৫৫। কারাজোস কারাগাডোস
৫৬। পশ্চিম সাহারা আল আইয়ুন মরক্কীয় দিরহাম

উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোঃ

নং দেশের নাম রাজধানী মুদ্রা
১। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি ডলার
২। কানাডা অটোয়া ডলার
৩। মেক্সিকো মেক্সিকো সিটি নিউ পেসো
৪। এল সালভাদর সান সালভাদর কোলেন
৫। কোস্টারিকা সানজোসে কোলেন
৬। গুয়েতেমালা গুয়েতেমালা সিটি কুয়েটজাল
৭। নিকারাগুয়া মানাগুয়া করডোবা
৮। পানামা পানামা সিটি বালবোয়া
৯। হন্ডুরাস তেগুচিগালপা লেম্পিরা
১০। এন্টিগুয়া ও বারমুডা সেন্ট জোনস ডলার
১১। কিউবা হাভানা পেসো
১২। গ্রানাডা সেন্ট জর্জেস ডলার
১৩। জ্যামাইকা কিংসটন ডলার
১৪। ডোমিনিকা রোসিয়াউ ডলার
১৫। ডোমিনিকান রিপাবলিক সেন্ট ডোমিনিগো পেসো
১৬। ত্রিনিদাদ ও টোবাগো পোর্ট অব স্পেন ডলার
১৭। বারবাডোজ ব্রিজটাউন ডলার
১৮। বাহামা দ্বীপপুঞ্জ নাসাউ ডলার
১৯। বেলিজ বেলমোপান ডলার
২০। সেন্টকিটস বাসটেরে ডলার
২১। সেন্ট ভিনসেন্ট কিংসটাউন ডলার
২২। সেন্ট লুসিয়া কাস্ট্রি ডলার
২৩। হাইতি পোর্ট অব প্রিন্স গুর্দে
২৪। অ্যাঙ্গুইলা দ্যা ভ্যালি ডলার
২৫। কেউম্যান দ্বীপপুঞ্জ জর্জটাউন কিড
২৬। পোয়েটরিকো সানজুয়ান ডলার
২৭। বারমুডা হ্যামিলটন ডলার

দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোঃ

নং দেশের নাম রাজধানী মুদ্রা
১। আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স পেসো
২। ইকুয়েডর কুইটো সুক্রা
৩। উরুগুয়ে মন্টিভিডিও পেসো
৪। কলম্বিয়া বগোটা পেসো
৫। গায়ানা জর্জটাউন ডলার
৬। চিলি সান্টিয়াগো পেসো
৭। প্যারাগুয়ে আসুনসিওন ওয়ারনি
৮। বলিভিয়া লাপাজ বলিভিয়ানো
৯। ব্রাজিল ব্রাসিলিয়া রিয়েল
১০। ভেনিজুয়েলা কারাকাস বলিভার
১১। সুরিনাম পারামারিবো গিল্ডার
১২। পেরু লিমা ইন্টি
১৩। ফ্রেঞ্চগায়ানা কেনি ইউরো

ওশেনিয়া অঞ্চলের দেশগুলোঃ

নং দেশের নাম রাজধানী মুদ্রা
১। অস্ট্রেলিয়া ক্যানবেরা ডলার
২। নিউজিল্যান্ড ওয়েলিংটন ডলার
৩। ফিজি সুভা ডলার
৪। টোঙ্গো নুকুয়ালোফা ফ্রাঙ্ক
৫। পাপুয়া নিউগিনি পোর্ট মোসাবি কিনা
৬। পশ্চিম সামোয়া আপিয়া তালা
৭। নাউরু প্রজাতন্ত্র ইয়েরেন ডলার
৮। মার্শাল দ্বীপপুঞ্জ মাজুরো মার্কিন ডলার
৯। ট্রুভ্যালু ফুনাফুটি ডলার
১০। মাইক্রোনেশিয়া পালিকির মার্কিন ডলার
১১। সলোমন দ্বীপপুঞ্জ হোনিয়ারা ডলার
১২। পালাউ নেগারুলমার্ড মার্কিন ডলার
১৩। ফ্রেঞ্চ পলিনেশিয়া পাপেট্রি সিএফএ ফ্রাঙ্ক
১৪। ভানুয়াতু ভিলা ভাটু
১৫। কিরিবাতি তারাওয়া ডলার

সাথে থাকার জন্য এবং নিবন্ধটি পাঠ করার জন্য আন্তরিক অভিনন্দন। পৃথিবীর দেশসমূহের এই পরিসংখ্যান প্রত্যেকেরই জেনে রাখা ভালো। বিশেষ করে, বর্তমান বিশ্বে দেশের সংখ্যা সর্বমোট কতটি এটি শিক্ষার্থীসহ গবেষক, জ্ঞানপিপাসুসহ অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিসিএস এবং অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্ববহ বটে। -তথ্যসূত্র ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২১ বিকাল ৩:০৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৬ সকাল ৭:০১



সূরাঃ ১৬ নাহল, ৯৩ নং আয়াতের অনুবাদ-
৯৩। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মাত (একজাতি) করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×