somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

অনুরোধ, এইসব বিভেদের পথ থেকে দয়া করে ফিরে আসুন!

১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ অন্তর্জাল হতে নেয়া।

আজ দেখলাম, আযান আর টেকনোলজিকে ব্লগে একজন মুখোমুখি দাঁড় করিয়েছেন, তাকে বিনীতভাবে অনুরোধ, এইসব বিভেদের পথ থেকে দয়া করে ফিরে আসুন! উক্ত লেখক আমার খুবই কাছের একজন ব্লগার। তাকে আমি অনেক ভালোবাসি। কিছু কিছু বিষয়ে তার মতের সাথে আমার মতভিন্নতা থাকলেও তার প্রতি, তার ভাব ও ভাবনার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমার ধারণা, তার পরিচয় এখানে তুলে ধরা নিষ্প্রয়োজন, বরং সহৃদয় ব্লগার এবং পাঠক বন্ধুগণ খুব সহজেই তাকে জেনে নিতে সক্ষম হবেন।

আযানের বিপরীতে আজ টেকনোলজিকে তিনি মুখোমুখি দাঁড় করিয়েছেন। ইতোপূর্বে বিভিন্ন সময়ে একইরকমভাবে মসজিদের বিপরীতে তাকে লাইব্রেরির উপমা ব্যবহার করতেও দেখা গেছে। তাকে প্রশ্ন তুলতে দেখা গেছে যে, আমাদের দেশে এত মসজিদের প্রয়োজন কি? এর চেয়ে বরং লাইব্রেরি বেশি হওয়া উচিত, তার মতে।

এটা ঠিক যে, অধিক সংখ্যক লাইব্রেরি প্রতিষ্ঠার পক্ষে আমরাও সম্পূর্ণ একমত। কারণ, শিক্ষিত, আধুনিক এবং উন্নত জাতি গঠনে অধিক সংখ্যক লাইব্রেরির প্রয়োজন অবশ্যই রয়েছে। কিন্তু লাইব্রেরির সাথে মসজিদের তুলনা কেন? লাইব্রেরির স্থানে লাইব্রেরি, মসজিদের স্থানে মসজিদ থাকবে। দু'টোরই প্রয়োজন যার যার স্থানে অবশ্যই সঠিক। একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করে উপস্থাপন করতে হবে কেন?

বস্তুতঃ ধর্মীয় বিশ্বাস বিশেষতঃ ইসলাম ধর্মের এইসব বিষয়াদিকে আধুনিকতা ও বিজ্ঞানের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ধর্মে বিশ্বাসীদের খোঁচা দেয়ার অপচেষ্টা করা হয়ে থাকে, বিশ্বাসীদেরকে এসব বলে ক্ষিপ্ত করে তুলতে একটি মহল বদ্ধপরিকর। এসব করার দ্বারা অপরিনামদর্শী বাজে কোনো পরিস্থিতি তাদের হয়তো প্রত্যাশা, যা মোটেই কাম্য হওয়া উচিত নয়। ধর্মে বিশ্বাসীগণকে বিজ্ঞান ও আধুনিকতার বিপরীতে অন্ধকারের বাসিন্দা হিসেবে উপস্থাপন করে সমাজে দ্বন্ধ-সংঘাত এবং বিভেদ সৃষ্টির পায়তারায়ই এই জাতীয় পোস্ট দেয়া হয়ে থাকে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

উক্ত পোস্টের তী্ব্র নিন্দা জানাচ্ছি এবং লেখককে তার অলিক ও বিভ্রান্ত চিন্তা চেতনা থেকে ফিরে আসার আহবান জানাচ্ছি। কারও ধর্মবিশ্বাসে আঘাত করার মাধ্যমে দেশে এবং সমাজে ফিতনা ফাসাদ উস্কে দেয়া কোনমতেই আমাদের কাজ হওয়া উচিত নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ দুপুর ১:০৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×