somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

পাঠকের মন্তব্যের প্রত্যুত্তর না করা: অহংকার, অবজ্ঞা না তামাশা?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাঠকের মন্তব্যের প্রত্যুত্তর না করা: অহংকার, অবজ্ঞা না তামাশা?

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

বৈচিত্রময় ডিজিটাল লেখালেখির এই সময়ে, যখন সামহোয়্যারইন-এর মতো প্ল্যাটফর্মে পড়ন্ত বেলা, অনাকাঙ্খিত ঝিমুনি স্মরণ করিয়ে দেয় গোধুলিলগ্নের কথা, তখন লেখক-পাঠকের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সঙ্কোচ হয়। লেখক আর পাঠকের সংখ্যা যেখানে দিন দিন হ্রাস পাচ্ছে, সেখানে এমন কিছু লিখতে মন চায় না, যাতে কেউ নিরুৎসাহিত বোধ করেন। তবু, একটা দায়বোধ আর মর্মপীড়া থেকে কিছু কথা না লিখে পারছি না। "মন্তব্য" হলো লেখক আর পাঠকের মাঝে একটা সেতুবন্ধন, মজার লুকোচুরি খেলা। লেখক কিছু লিখলেন, পাঠক পড়লেন। এরপর যদি কোনো উদারমনা পাঠক তার অতি মূল্যবান সময় বের করে একটা মন্তব্য ঝেড়ে দেন, তাহলে লেখকের মনে লটারির টিকিট জেতার মতো আনন্দ হওয়ার কথা। কিন্তু আরে, এ কী বিপত্তি! কিছু লেখকের কাছে পাঠকের মন্তব্য যেন চায়ের কাপে মাছি পড়ে গেছে। খেতে হবে বটে, তবে মুখ বেঁকিয়ে, নাক কুঁচকে। তবে আশার কথা, এমন লেখকের সংখ্যা আসলে খুবই কম।

এই মুষ্টিমেয় মহাপণ্ডিতরা ভাবেন, আমার লেখা ব্লগে পোস্ট হয়ে গেছে, ব্যাস, আমার দায়িত্ব শেষ। কে কী বলল, কে কী মন্তব্য করল, সেসব পড়ার সময় আমার মতো মহামানবের কোথায়? কেউ কেউ তো নিজেকে এতটাই গভীর জ্ঞানী ভাবেন যে, মন্তব্য দেখলেও তাঁদের চোখে ধরা পড়ে না। কেন? কারণ তাঁদের চোখ নাকি সারাক্ষণ মহাবিশ্বের গভীর রহস্যে ডুবে থাকে। পাঠকের মন্তব্য তাঁদের কাছে বাচ্চাদের আঁকিবুঁকির মতো। যেন পাঠক কোনো কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থী, আর তিনি আইনস্টাইনের দশম পুরুষ! এই পাণ্ডিত্যের রোগে ভুগে তাঁরা মনে করেন, মন্তব্যের উত্তর না দিলেও তাঁদের লেখার মহিমা এতটুকু মাত্র কমবে না। কিন্তু এটা কি শুধুই অহংকার? নাকি পাঠকের প্রতি অবজ্ঞা? নাকি একটা বিমূর্ত তামাশা, যেখানে লেখক নিজেকে অলিক মহান ভেবে মজা পান?

তবে ন্যায্যতার খাতিরে বলতেই হয়, সবাই তো একরকম নন। কেউ হয়তো একটি পোস্ট লিখেছেন ঠিকই কিন্তু তারপরেই অফিসের ফাইলের তলায় চাপা পড়ে হাঁপাচ্ছেন। কেউ হাসপাতালের বিছানায় শুয়ে ফেসবুকের বদলে ডাক্তারের ওষুধের তালিকা পড়ছেন। কারও জীবনে হয়তো হঠাৎ নেমে এসেছে কোনো দুর্ভাগ্য। এমন নানাবিধ প্রতিকূল অবস্থায় তাৎক্ষনিকভাবে মন্তব্যের উত্তর দিতে না পারলে, পাঠকরাও তো মানুষ। তাদেরও বুকে একটু মায়া-দয়া অবশ্যই আছে। তারা তখন মনে মনে বলেন, ঠিক আছে, মানুষের জীবন, এমন হতেই পারে। এই ধরণের বাস্তবধর্মী অজুহাতগুলো অবশ্যই বিবেচনাযোগ্য, কারণ জীবনের বাস্তবতা কখনো কখনো কলমের চেয়ে ভারী হয়ে ওঠে।

কিন্তু আসল সমস্যা তাঁদের নিয়ে, যাঁরা সবসময় অহংকারের ভঙ্গিতে মন্তব্য এড়িয়ে যান। পাঠকের মন্তব্য যেন কোনো চাকরের হাতে লেখা চিঠি- পড়বেন না, উত্তর দেবেন না, মুখে শুধু প্যাঁচার মতো একটা বাকা হাসি ঝুলিয়ে সিংহাসনে বসে থাকবেন। মন্তব্যের উত্তর দেওয়া মানে যেন তাঁদের মান-মর্যাদায় আঁচড় পড়া। এটা কি নিছকই অহংকার? নাকি পাঠকের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ অবজ্ঞা? নাকি এটা নিছকই একটা তামাশা, যেখানে লেখক নিজেকে কল্পিত মঞ্চের রাজা ভেবে মজা পান? আরে ভাই, পাঠক ছাড়া লেখক তো তেমন রাজ্যেরই রাজা, যে রাজ্যে প্রজা নেই একজনও! প্রাসাদ ঝকঝকে ঠিকই, কিন্তু ভেতরে শুধুই হাহাকার! একা একা লিখে, একা একা পড়ে, শেষে নিজের লেখা নিজেই লাইক করে ঘুমিয়ে পড়া- এটাই কি লেখকের জীবন?

তাহলে উপায়টা কী? উপায় বেশ সোজা। যাঁরা পাঠকের মন্তব্যকে পাত্তা দেন না, তাঁদের লেখা পড়ুন। মজা পেলে হাসতে পারেন, মন খারাপ হলে কাঁদতেও নিষেধ নেই, মোটকথা, উপভোগ করুন তার লেখা। কিন্তু মন্তব্য করার খায়েশ জাগলে মনটাকে বোঝান যে, ইনি মহামানব গোষ্ঠীর! ইহার পোস্টে মন্তব্য করা তোমার মত সাধারণ লোকের কাজ নয়। ব্যস, মন্তব্য করার ফাঁদে পা দেবেন না। কারণ, সেটা হবে মরুভূমিতে গোলাপ ফোটানোর বৃথা চেষ্টা। তার চেয়ে বরং আপনার মূল্যবান মন্তব্যটা দিন তাঁদের পোস্টে, যাঁরা অন্তত একটা “ধন্যবাদ” বা “ভালো লাগলো” লিখে আপনাকে মানুষ হিসেবে গণ্য করেন। আপনাকে মূল্যায়ন করতে জানেন। সম্মান সম্প্রীতি আর ভালোবাসা আদান-প্রদানে বিশ্বাস করেন।

শেষে একটা কথা। পাঠকের মন্তব্যের উত্তর প্রদানে অনাগ্রহী এই মহাপণ্ডিতরা আসলে নিজেদেরই ঠকান। পাঠকের মন্তব্যই তো লেখকের আসল অক্সিজেন। সেই অক্সিজেন না পেলে, যতই তাঁরা দার্শনিক সেজে সিংহাসনে বসে থাকুন, তাঁদের কলমের কালি একদিন শুকিয়ে যায়, মরুভূমি হয়ে যায়। তখন ফেসবুক বা সামহোয়্যারইন-এর নোটিফিকেশন বারে শুধু ধুলোবালিরই স্তুপ জমতে থাকে। আর লেখক বসে বসে ভাবেন, আমার লেখা কেউ পড়লো না কেন? আরে মশাই, আপনার অহংকার তো পাঠকের ভালোবাসা, প্রীতি সব পুড়িয়ে ছাই করে দিয়েছে! পড়লেও মন্তব্য করতে গেলে পাঠকের কলম ভয়ে কেঁপে ওঠে, কাঁপন ধরে যায় তার অন্তরাত্মাতেও!
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×