somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

"তুই কি মানুষ না আওয়ামী লীগ?", এমন কথাও আমাদের শুনতে হয়েছে!!!

০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"তুই কি মানুষ না আওয়ামী লীগ?", এমন কথাও আমাদের শুনতে হয়েছে!!!

ঢাকার গুলিস্তানে আওয়ামীলীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়, ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়ংকর অধ্যায় নেমে এসেছিল বিগত ফ্যাসিবাদী আমলে, যখন ক্ষমতার লালসায় আওয়ামী লীগ সভ্যতা ভব্যতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, কথায় কথায় মানুষের ওপর অন্যায় অত্যাচার চালানো, বিরোধী দলের ওপর পাইকারি দমন-পীড়নের স্টিমরোলার ব্যবহার, অসংখ্য গুম-খুন, লাখ লাখ মিথ্যা মামলা, এবং অমানবিক অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠা করেছিল ইতিহাসের এক ভয়াল ফ্যাসিবাদী দুঃশাসন।

তখন সাধারণ মানুষের কোনো অধিকারই ছিল না। অপরাধী কোন দলের, তা যাচাই করে বিচার করা হতো। আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা খুন, ধর্ষণ কিংবা অন্যায় কর্মকাণ্ড করেও অনায়াসে পার পেয়ে যেত। আইন-আদালত তাদের টিকিটি পর্যন্ত ছুঁতে পারতো না; আদালত পরিণত হয়েছিল আজ্ঞাবহ দাসে। ভোটাধিকার ও নির্বাচনও পরিণত হয়েছিল এক প্রহসনে, রাতের ভোট, সাজানো ভোট, পাতানো নির্বাচন, যা তখন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। দলীয় ষন্ডাপান্ডারা একের পর এক ব্যাংক দখল করে নিয়েছিল। বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে দেশকে ফোকলা করা হয়েছিল।

সবচেয়ে মারাত্মক বিষয় ছিল তখন হাজারও নির্যাতন নীপিড়নের মুখেও মানুষের মুখ খোলার কোন উপায় ছিল না। প্রতিবাদের সকল পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। রাস্তায় নামলেই হামলা গুলি, মুখ খুললেই মামলা মোকদ্দমা আইন আদালত শাস্তি, মুখ খুললেই চোখের সামনে ভেসে উঠতো অপহরন গুম খুনের বিভীষিকা, মুখ খুললেই তাদেরকে ধরে নিয়ে ফাঁসিয়ে দেওয়া হতো দেশবিরোধী, জঙ্গি মঙ্গি, জামাআত, হরকতুল জিহাদ ইত্যাদি ভয়ঙ্কর তকমায়।

এই সময়টাতে সাধারণ মানুষের মনে আওয়ামী লীগের প্রতি এতটাই ঘৃণা জন্মেছিল যে, তাদের অনেকেই আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের আর মানুষ হিসেবে ভাবতেও চাইতেন না। সমাজে তখন বিদ্রুপের সুরে প্রায়ই শোনা যেত বিখ্যাত একটি বাক্য, “তুই কি মানুষ না আওয়ামী লীগ?”

এই কথাটি শুধুমাত্র একটি রসিকতা ছিল না; এটি ছিল ভয়ঙ্কর ক্ষয়িষ্ণু এক দুঃসময়ে নির্যাতিত জনগণের কান্না, ঘৃণা, ও প্রতিবাদের প্রতীক। আওয়ামী লীগের তাণ্ডবের বিরুদ্ধে নিঃশব্দে উচ্চারিত সেই বাক্য যেন পরিণত হয়েছিল এই জাতির বেদনার প্রতিধ্বনিতে।

তবুও সত্য এটাই, যতই অপরাধী হোক, মানুষকে মানুষই ভাবা উচিত। আমরা তাদেরকে মানুষই মনে করি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×