somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপপ্রচারে লিপ্ত সংগ্রাম ও নয়া দিগন্ত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন সারা দেশের তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে। ঠিক সে মুহূতে জামাতপন্থী পত্রিকা হিসেবে পরিচিত ‘দৈনিক নয়া দিগন্ত’ এবং ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকা অব্যাহতভাবে ভুল তথ্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে।

গত কয়েকদিনের পত্রিকার দিকে নজর দিলেই এ বিষয়গুলো বোঝা যায়। শুক্রবারের (৮ ফেব্রুয়ারি) মহাসমাবেশের একটি ছবি প্রকাশ করে সেখানে ক্যাপশনে বলা হয় ‘গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগের মহাসমাবেশ’ (প্রথম পৃষ্ঠা, দৈনিক সংগ্রাম, ৯ ফেব্রুয়ারি, ২০১৩)।

অন্যদিকে একই তারিখে প্রথম পাতার শিরোনামের পাশে কালারফুল বক্সেও শিরোনাম হয়েছে ‘শাহবাগে ধাওয়া খেয়েছেন সাজেদা চৌধুরীরা: পরিস্থিতি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে’।

এ সংবাদের ভেতরে উল্লেখ করা হয়, নতুন প্রজন্মের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে পানির বোতলের ঢিল প্রথমে খেয়েছেন সরকার দলীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও শাহবাগে অবস্থানরত তরুণদের ‘মস্কোপন্থি’ বলেও উল্লেখ করে পত্রিকাটি। এ রিপোর্টে একইসঙ্গে শাহবাগ ঘটনাটিকে সরকারের সাজানো নাটক বলা হয়।

এ রিপোর্টে আরও বলা হয়, আন্তর্জাতিক চাপের মুখে আছে বিচার ট্রাইব্যুনাল। হিলারি ক্লিনটনের প্রসঙ্গ এনে বলা হয়, ‘...মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক রাষ্ট্রদূত স্টিফেন জে র‌্যাপের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর ২০১১ সালের জানুয়ারিতে হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, তাদের দূত স্টিফেন জে র‌্যাপ তাকে জানিয়েছেন, ১৯৭৩ সালের যে আইনের ভিত্তিতে ট্রাইব্যুনাল বিচার কাজ চলছে সে আইনটির বিভিন্ন ত্রুটি ও দুর্বলতা রয়েছে।...’

এভাবেই বিভ্রান্তিমূলক সংবাদে এ পত্রিকাটি জামাতের মুখপাত্র হিসেবে কাজ করছে। দুটি পত্রিকা শাহবাগের তরুণ প্রজন্মের নিঃস্বার্থ আন্দোলনকে সরকারের সাজানো নাটক বলছে অন্যদিকে এও বলছে সরকার এসব মস্কোপন্থিদের ফাঁদে পড়ে গেছে।

অন্যদিকে একইদিন ৯ ফেব্রুয়ারি নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম ছিল ‘শাহবাগের সমাবেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি’। কিন্তু তার পাশে ‘যুদ্ধাপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে: জাতিসঙ্ঘ’ শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ হয়। অন্যদিকে প্রথম পাতায় আরও একটি সংবাদে বলা হয় ‘শাহবাগ চত্বর ফাঁকা হয়ে যাচ্ছে’। এ রিপোর্টে বলা হয়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ চত্বর থেকে মানুষ ঘরে ফিরে যাচ্ছে। তবে চত্বরে শুধুমাত্র উপস্থিত আছেন বামপন্থি এবং ছাত্র লীগ নেতারা।

অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগে বাড়ছে মানুষের ভিড়। রাজনৈতিক দর্শনের উর্ধ্বে চলে গিয়ে তরুণ প্রজন্মের শুধু একটাই দাবি ‘যুদ্ধাপরাধীর বিচার’। শাহবাগে এখন একটাই দর্শন।

১০ ফেব্রুয়ারি রবিবার দৈনিক সংগ্রামের প্রথমপাতা পুরোটা জুড়েই রয়েছে প্রপাগান্ডা। যার মধ্যে মিসরের মুসলিম ব্রাদারহুড প্রধানের বিবৃতির বরাত দিয়ে সংগ্রাম বলছে, ‘ইসলামী নেতৃবৃন্দসহ রাজবন্দিদের প্রতি অবিচার বন্ধ করে অবিলম্বে মুক্তি দিন’। অন্যদিকে আরও একটি রিপোর্টে উল্লেখ করা হয়, ‘শাহবাগে বাম ও ছাত্রলীগের আন্দোলনে গণমানুষের সম্পৃক্ততা নেই’। আরও বলা হয়, সবাই ‘তরুণ প্রজন্ম’ শব্দটি ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়।

তবে সবচেয়ে দুঃখজনক ঘটনাটি হলো বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য। তিনি একজন মুক্তিযোদ্ধা। শুধু তাই নয় তিনি বীর উত্তম। তিনি এক সভায় গিয়ে বক্তব্যে বলেছেন, ‘ঘরে বড় বড় রাজাকার রেখে বাইরের রাজাকারের বিচার জনগণ মানবে না’ (প্রথম পাতা, দৈনিক সংগ্রাম, ১০ ফেব্রুয়ারি, ২০১৩)। এছাড়াও একদিন আগে ৯ ফেব্রুয়ারি নয়া দিগন্ত পত্রিকায় উপসম্পাদকীয়তে বিশেষ কলামও লিখেছেন।

এভাবেই তরুণপ্রজন্মের আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ অব্যাহত রেখেছে এদুটি পত্রিকা। বিশেষ করে দৈনিক সংগ্রাম পত্রিকাও মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানি দোসরদের মূখপাত্র হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩

সূত্র : Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×