ইশতিয়াক হুসাইন, সেরাজুল ইসলাম সিরাজ ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজমায়েত চত্বর থেকে:
তালিকা তৈরি করে যুদ্ধাপরাধী ও তাদের তাবেদার জামায়াত-শিবির পরিচালিত প্রতিষ্ঠান-সংস্থাগুলো বর্জনের আহ্বান জানিয়েছে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে রোববার বিকেলে এ সংক্রান্ত এক লিফলেট বিলি করা হচ্ছে গণজমায়েতে।
লিফলেটে ব্যাংক বীমা ও কোচিং সেন্টারসহ আট ক্যাটাগরির ৩৮টি প্রতিষ্ঠান-সংস্থার নাম উল্লেখ করা হয়েছে।
ব্যাংক বীমার তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।
ডেভেলপার প্রতিষ্ঠানের মধ্যে কোরাল রীফ মিশন ডেভেলপারস, আবাসন সিটি, লালমাটিয়া হাউজিং ও ওয়ান সিটি।
শিবির পরিচালিত কোচিং সেন্টারগুলো হলো- ফোকাস (বিশ্ববিদ্যালয় ভর্তি), রেটিনা (মেডিকেল ভর্তি), কনক্রিট, কনসেপ্ট ও অ্যাক্সিলেন্ট (ইঞ্জিনিয়ারিং ভর্তি)।
সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে- নয়াদিগন্ত, সংগ্রাম, আমার দেশ ও দিগন্ত টেলিভিশন।
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে রয়েছে- ইবনে সিনা, ইবনে সিনা ডায়াগনস্টিক, ইবনে সিনা ফার্মসহ ইবনে সিনা পরিচালিত সব প্রতিষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় আছে- ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউসি), মানারাত স্কুল ও বিশ্ববিদ্যালয়, লাইসিয়াম কিন্ডার গার্টেন।
প্রকাশনাগুলো হল- প্রফেসর’স, কারেন্ট নিউজ, আধুনিক, কিশোর কণ্ঠ, ফুলকুঁড়ি ও মদিনা পাবলিকেশন।
সাংস্কৃতিক সংগঠনের তালিকায় রয়েছে শহীদ মালেক ফাউন্ডেশন, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, ফুলকুঁড়ি সাহিত্য পরিষদ, সাইমুম, বাংলা সাহিত্য পরিষদ, সিএনসি ও স্বদেশ সাংস্কৃতিক পরিষদ।
ব্লগাররা জানান, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যুদ্ধাপরাধীরা দেশে মুক্তিযুদ্ধবিরোধী বিভিন্ন অপতৎপরতা চালায়। এছাড়া অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো খুঁজে বের করে সেগুলো বর্জন করতে হবে বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম
সংবাদ সূত্র : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




