ফাগুনের কবিতা ২০১৪
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাগুনের কবিতা ২০১৪
গতবার খুব বেশি শীত পড়েছিল
তাই ভালো লেগেছে ফাগুন
এই বার ততটা পড়েনি,
আগুন পোহাতে গিয়ে এইবার
খুব বেশি মানুষ পুড়েছে,
গতবার ততটা পোড়েনি।
গণতন্ত্রের পথ বন্ধুর
বন্ধুরা বলে, তাই শুনি
ভবনের নিচে চাপা পড়ে
গণতন্ত্রের গান শুনি।
গণতন্ত্রের বোলচালে
চাল-চুলো হারিয়েছে কারা
গেরস্থ থাকে উণা-ভাতে
পোয়াবারো যে দেয় পাহারা!
প্রতিদিন রাত্রি গভীরে
হরেক টিভির পর্দায়
গণতন্ত্রের নাচ জমে
কারা কারা বাদ্যি বাজায়।
এই বার খুলে বলো দেখি
ফাগুনে কি সাজ তুমি নেবে -
বিশ কুড়ি ছোট বলে খেলা
ভালোবাসা দিবসটা ভেবে,
একুশের প্রভাতফেরিতে
সাদা শাড়ি কালো পাড় দিয়ে
লাল টিপ দারুণ মানাবে
জিন্স প্যান্ট ফতুয়ার বিয়ে।
গণতন্ত্রের মালা জপে
কাদের ফুরিয়ে গেলো পান্তা ও নুন
গণতন্ত্রের লাশ কফিনে শায়িত
তাকে দাও প্রতিদিন সিঙ্গেল খুন!
মৃতেরাই বেশ ভালো আছে
কিবা যায় ফাগুনে ও শীতে
বেঁচে থাকলেই যত গেরো
মুখ দেখা ঘষা আরশিতে।
[১১ জানুয়ারি '১৪ দৈনিক প্রথম আলো পাঠে : "প্রতিদিন গড়ে একটি ‘হত্যা’", "ফাগুন হাওয়ায় হাওয়ায়", "বসন্তে ছোট্টমণি", "ফাগুনের সাজ", "বাসন্তী বেসে", "ভালোবাসা দিবসের খাবারের আয়োজ" ইত্যাদি ইত্যাদি]
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন