সামহোয়ার ইন ব্লগকে তিনটি কারনে আমার ভাল লাগে।
01/ এখানে যে কোন লেখা ছাপা হয়।
02/ কোন ইডিটিং করা হয়না।
03/ এবং লেখাটা কেমন হল সে বিষয়ে তাৎনিক মন্তব্য পাওয়া যায়। কারো লেখা ভাল হলে মন্তব্য করা যায়।
মন্তব্য হল আমার কাছে ইন্টেরেস্টিং বিষয়।সবাই লেখা পড়বেন এবং মন্তব্য করবেন। না আমার এ লেখা'র মন্তব্যের কথা বলছি না। সব লেখকের লেখার কথা বলছি। তবে আমাদের চেষ্টা করা উচিৎ যেন পজেটিভ কোন মন্তব্য করা হয়। লেখকের ভুল ভ্রান্তি থাকতেই পারে। অনেকে আছেন শুধু ভুলটাই খুজে বেড়ান। ভুলের মাঝে যে শুদ্ধ আছে সেটা তারা চিন্তা করেন না।কারো কোন লেখার যদি নেগেটিভ মন্তব্য করা হয় তাহলে ঐ লেখকের মনটা ভেংগে যায়।
কোন লেখাকে তিনটি কারনে কোন মন্তব্য করা হয়না।
01/ লেখাটা বুঝতে না পারা।
02/ লেখাটা বুঝেও ঠিক সে ভাবে মন্তব্য করতে না পারা।
03/ লেখাটা ভাল না লাগা।
লেখাটা যদি আপনার ভাল না লাগে তাহলে কোন মন্তব্য করা হবে আপনার মুখ দিয়ে গালি গালাজ করা। সুতরাং এ ক্ষেত্রে কোন মন্তব্য না করাই উচিৎ।
আর লেখাটা না পড়ে যদি মন্তব্য করা হয় তাহলে মন্তব্যটা হবে উল্টা পাল্টা। অনেকে আছেন লেখা পুরোটা না পড়েই মন্তব্য করে ফেলে।
কোন লেখকের লেখায় ভুল থাকলে মন্তব্যের মাধ্যমে আপনি বুঝিয়ে দিতে পারেন তাকে, তার ভুলটা কোথায় বা সংষোধন করেও দিতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



