কিন্তু আমাদের ব্লগে এরকম কিছু নেই। ফলে ব্লগাররা যার যা খুশি আপন মনে লিখে যাচ্ছে আর ব্লগের পরিবেশ নষ্ট করছে।
ছবিতে করা অযৌক্তিক মন্তব্যটা কি অশ্লিলতার আওতায় পরেনা?
ব্লগের কিছু নীতি প্রনয়নের জন্য আমি ব্লগ মডারেটরকে অনোরুধ করছি।
০১/ কোন ব্লগারকে যদি ১০ জন ব্লগার ব্লক করে থাকে তাহলে সে ব্লগারকে সামহোয়ার থেকে ব্যান করা হবে। সে আর লগিন করতে পারবে না। দশ জন থেকে কেউ আন ব্লক করলে আবার সেই ব্লগার লগিন করতে পারবে।
০২/ ব্যান করার সময় তাকে ই মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তার অপরাধটা কি।
০৩/ উল্টা পাল্টা পোষ্ট করলে (অশ্লিল) প্রথমে তার সে পোষ্ট ডিলেট এবং তাকে ওয়ার্নিং দেওয়া। পরবর্তিতে এরকম করলে ব্যান করে দেওয়া হবে। যেন সে আর লগিন করতে না পারে।
০৪/ কোন আপত্বি কর মন্তব্য করলেও তাকে ওয়ার্নিং দেওয়া হবে। আর মডারেটর নিজ দায়ীত্বে সে মন্তব্যটা মুছে ফেলবে।
কিছু অশ্লিল মন্তব্যকে দেখেছি লেখকও মুছে দিচ্ছেনা। এই পোষ্টে আমি এহহামিদার মন্তব্যটা চার দিন যাবত দেখছি, এটাকে মুছে দেওয়া হচ্ছেনা।
আশা রাখি ব্লগ মডারেটর গন এই বিষয়ে একটু নজর দিবেন আর ব্লগকে আরো গ্রহনযোগ্য করে তুলবেন।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৭ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




