মাননীয় প্রধানমন্ত্রী,
আমি একজন মধ্যবিত্ত সংসারের নিরীহ ছেলে বলছি। আবার বলতে পারি অনেক দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের পক্ষ থেকেও বলছি। সরাসরি আপনার কাছে আজ চিঠি লিখতে বসেছি। জানিনা এত আমলা, চাটুকারদের ভিড়ে আমার চিঠি আপনার চোখে পড়বে কি না। তারপর ও লিখছি, কিন্তু কেন?
মাননীয় প্রধানমন্ত্রী, সরাসরি আপনাকে চিঠি লিখার কারন আপনি জন মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া দরিদ্র, অত্যাচারিত, নিপীড়িত মানুষের পক্ষে আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। আপনিই আমাদের ব্যথা-বেদনা বুঝতে পারবেন কারন আপনিই বলছিলেন আপনি আজীবন সংগ্রাম করবেন দরিদ্র, নিপীড়িত জনতার জন্য। আর আমরাই সেই জনতা।
মাননীয় শেখ হাসিনা, আমরা ডোলেন্সার (Dolancer.com) নামের একটি আউটসোরসিং কোম্পানীর গ্রাহক। সোনার বাংলাদেশ এর যুব সমাজ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরিজীবি এমনকি আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও এই কোম্পানীটিকে আয়ের সু্যোগ হিসেবে বিশ্বাস করে এর সদস্য হয়েছেন এবং লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু গত ২ মাস যাবৎ Dolancer এর প্রায় সাড়ে তিন লক্ষ সদস্য টাকা পাচ্ছেন না। গত কিছুদিন আগে জানতে পারলাম এই কোম্পানীর এম.ডি রোকন ইউ আহমেদ প্রায় ১২০০ কোটি টাকা সহ পলায়ান করেছে অভিজাত সিঙ্গাপুরে, আর আমরা যারা এই প্রতিষ্ঠানকে ভালোবেসে, বিশ্বাস করে টাকা দিয়েছিলাম তারা আজ রাস্তায়, ফুটপাতে। এম.ডি বিদেশে পালিয়ে যাওয়ার পর কোম্পানীর সদস্যরা জানতে পারে উনার আপন শ্বশুড় এবং শ্বাশুড়ী ও কোম্পনির সার্ভার এডমিন মিরপুরের একটি বাসায় অবস্থান করছে এবং ভিসা, পাসপোর্ট রেডী, তারাও বিদেশে পালিয়ে যাবে। এই খবর শোনা মাত্র সব গ্রাহক দলে দলে ১৩২/২, দক্ষিন পীড়েরবাগ, মিরপুর এই ঠিকানার বাসার সামনে অবস্থান নেয় কোন প্রকার উস্রিংখলা, ভাংচুর ছাড়া।
এম.ডি ফেরত আসার আশায়, সব হারিয়ে নিঃস্ব অসহায় মানুষেরা গত ৩ দিন ৩ রাত যাবত বাসার সামনে অবস্থান নিয়ে আছে। পাছে ভয় এরাও পালিয়ে গেলে টাকা উদ্ধার এর একমাত্র ও শেষ সম্বল চলে যাবে এজন্য ই তাদের বাড়ি থেকে বের হতে কেউ দিতে চাইছেনা। এসব পাহারাদার নিঃস্বদের ঘুম তো দূরে থাক অনেকের পকেটেই খাওয়ার টাকাই নেই। তাদের দিন রাত কাটছে শুধু পেমেন্ট পাবার আশায়। সেই সব মানুষেরা জানে না আদৌ তারা বিনিয়োগক্রিত লক্ষ লক্ষ টাকা ফেরত পাবেন কিনা!
সুদ, ধার থেকে শুরু করে জমি-জমা, বসতবাড়ি এমনকি মায়ের গহনা বিক্রি করেও লাখ লাখ টাকা বিশ্বাস করে দিয়ে কোম্পানীর গ্রাহক হয়েছে উপারজনের আশায়, কোন হীনমন্ন্য মানুষের কাছে প্রতারিত হতে নয়!!!!!!!আপনি হয়ত বলবেন না বুঝে বিশ্বাস করেছেন কেন??????
তাদের উত্তর তাহলে হতে পারে এমনঃ
“ আমরা সরকারি রেজিস্ট্রি, সার্টিফিকেট দেখেই টাকা দিয়েছি কোন ভুয়া বেসরকারি কাগজ পত্র দেখে নয়।“
তারা সরকারকে বিশ্বাস করে বলেই তারা সরকারী সার্টিফিকেট বিশ্বাস করেছে। এখন আপনি কি আবার বলবেন তাদের সরকারি সার্টিফিকেটএ বিশ্বাস করা ভুল ছিল?? আর এই বিশ্বাসের ফলে তাদের মাধ্যমে আরো অনেকেই উপার্জনের উপায় হিসেবে Dolancer কে বেছে নিয়ে ছিল এবং তাদেরই মত একগাদা টাকা বিনিয়োগ করেছিল। এখন যাদের মাধ্যমে তারা এসেছিল তারও আপ্লাইনের উপর দোষ দিচ্ছে। কিন্তু সেই আপ্লাইন কোন বিশ্বাসঘাতকতা করতে চায়নি এই জিনিস তাদের কে বুঝাবে?
Dolancer যাবতীয় লাইসেন্স এই লিঙ্ক এ পাবেন ঃ Click This Link
আমরা তাহলে সরকারী লাইসেন্স দেখার পরও প্রতারিত হচ্ছি, তাহলে এই লাইসেন্স যারা দেয় তার কি ধোয়া তুলসি পাতা??????
যারা টাকা ফেরত পাওয়ার আশায় রাত দিন নিরঘুম হয়ে, না খেয়ে সেই বাসার সামনে অবস্থান করেছে তাদের অনেকেই চাইলেও আর টাকা ছাড়া বাড়ী ফিরতে পারবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক কে তার পিতা ত্যাজ্য করেছে মানুষের ধার করা টাকা ফেরত দিতে না পারায়। অনেকেই মানুষের টাকা শোধ করতে না পারায় নিজ নিজ এলাকায় যেতে পারছেন না যদিও সেই টাকা গুলো তিনি ভোগ করেননি। অনেকে বিশ্ববিদ্যালয় – কলেজে যাতে পারছেনা ঠিক এই কারনে।
বঙ্গবন্ধুকন্যা আপনি, এমন অবস্থায় আপনার হস্তক্ষেপ অতীব জরুরী কারন এই অন্যায়ের বিরুদ্ধের সংরামের মূলে আছে ছাত্ররা, আর আপনি ভালো করেই জানেন ছাত্রদের আন্দলনের জোড় কত দৃঢ়। জাতির প্রত্তেক টি ইতিহাস রচনায় সবচেয়ে বড় যোদ্ধা ছিল ছাত্ররা। তার অন্যায়ের কাছে কখনো হার মেনে নেয়নি, নেবেও না।
এখণকার শান্তিপূর্ণ আন্দোলন যেকোন সময় রূপ নিতে পারে কঠোর বিধ্বংসী আন্দোলনএর দিকে যার পরিনাম ভয়াবহ। দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এই কোম্পনীর সাথে জড়িত। তাই দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের ভুক্তভোগি ছাত্ররা যদি একযোগে গন আন্দলন এর ডাক দেয় তাহলে যে গন বিস্ফোরণ হবে তা মোকাবেলা করা হবে খুবই কঠিন। আর এর ফলে বেকায়দায় পড়বে কে????????
আর এই ঘটনার সুযোগ কারা নিতে পারে????
মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগত ভাবে আপনাকে খুবই সম্মান করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, আপনার ডিজিটাল বাংলাদেশ দেশের সব তরুন তরুনিরা চায়। কিন্তু সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, আপনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আজ বাধা হয়ে দাড়াচ্ছে DOlancer এর মত প্রতারক প্রতিষ্ঠান, রোকন ইউ আহমেদের মত বাটপাররা। এখন আপনিই ভেবে দেখুন তাদের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত কিনা???
ধারনা করা হয় নতুন ভোটার অর্থাৎ তরুন প্রজন্মের ভোট এ ২০০৮ নির্বাচনে আওয়ামীলিগ ক্ষমতায় এসেছে। ভেবে দেখুন সেই তরুন প্রজন্ম ২০১৩ নির্বাচন এর মাত্র এক বছর আগে এভাবে প্রতারিত হয়েছে। এই দায় কার? এই ঘটনায় দোষীদের বিচারের দায়িত্ব কার? কিংবা এভাবেও বলা যেতে পারে তাদের ভোট ও জনসংযোগ কে কেন্দ্র করে ক্ষমতায় আসার ইচ্ছে কার? আপনি জ্ঞানী মানুষ, আপনি হয়ত ঠিক বুঝেছেন হাজারো তরুনের মনের কথা।
আমরা Dolancer কত্রিক প্রতারিত সদস্যরা কোন সময়ই চাই না কোন কোন বিশৃঙ্খলা হোক, আমরা শুধু চাই Dolancer কত্রিক আত্তসাৎকৃৎ লক্ষ লক্ষ নিরীহ জনতার বিনিয়োগক্রিত টাকা তাদের কে বুঝিয়ে দেয়া হোক, নতুবা অনেকেরই মৃত্যু ব্যতীত কোন পথ খোলা থাকবে না। আর সেই অপমৃত্যুর দায়ভার এই ঘুনেধরা সমাজকেই নিতে হবে।
““আমরা আমাদের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। সকল শোষিত, নিপীড়িত জনতার জয় হোক। জুলুমকারী ধংস হোক””।
সকল ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে,
-মোঃ নাজমুল ইসলাম, জবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




