রাজনীতির মাঠ কেমন যেন একটা আয়নার মত, গোলীয় অথবা সমতল। আজ বিরোধী দল সহ অন্য বাম সংগঠনগুলো আয়নাতে তাদের যে করুন, নির্যাতিত প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। কাল সরকারী দল ও ঠিক সেই ভাবেই আয়নাতে তাদের করুন, নির্যাতিত প্রতিবিম্ব দেখতে পারে। হয়তবা আরো ভয়াবহ ভাবে দেখতে পারে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রির সরকারি দালাল পুলিশ যে নিষিদ্ধ অস্ত্র "পিপার স্প্রে" শিক্ষক - ছাত্র জনতার উপর মারছে, কাল পুলিশই এই নিষিদ্ধ অস্ত্র "পিপার স্প্রে" স্বরাষ্ট্র মন্ত্রির চোখে মারতে পারে।
কথায় আছে "এক মাঘে শীত যায় না"।
ক্ষমতার মসনদ আর কারাগার খুব কাছাকাছি। তাই ক্ষমতার অপব্যবহার নিজের স্বার্থের জন্যই না করা উচিত। কিন্তু দেশে ক্ষমতার নামে যা হচ্ছে তা পুরোপুরি হিটলারী। এসব অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রির উদ্দেশ্য করে বলছি ঃ বাবর মিয়ার কারাগারের কক্ষটা অগ্রিম বুকিং দিয়ে রাখুন, বলা তো যায় না, সামনের দিনগুলোতে হয়ত আপনার জন্য এর চেয়ে খারাপ কক্ষটাই বেছে নেয়া হতে পারে।
"আইন, বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হোক যে "।
"পিপার স্প্রে নিষিদ্ধ হোক।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




