১৬ই ডিসেম্বর, ১৯৭১---২১ জানুয়ারী ২০১৩।
পেরিয়ে গেছে ৪২ টি বছর, ১৫৩৩০ দিন, ৩৬৭৯২০ ঘণ্টা, ২২০৭৫২০০ মিনিট। প্রতিটি মিনিট এ পুড়েছে বাঙ্গালীর হৃদয়, প্রতিটি মিনিট এ ঝরেছে মুক্তিযোদ্ধার অশ্রু, প্রতিটি সেকেন্ডে বেড়েছে ধর্ষিতার ক্রন্দন। আজ মনে হয় ব্যথিতদের লাঞ্ছনা, অপমান কিছুটা হলেও কমবে।
""বাচ্চু রাজাকারের ফাসির দন্ড"" । বাংলার গনমানুষের মুখে হাসি ফোটাতে এই খবরটি যথেষ্ট। সময়, কাল, যুগ ধরে বাংলার মানুষ অপেক্ষা করে আছে এই দিনটির জন্য। ধন্যবাদ জানাতেই হয় সরকারকে এই দুরূহ কাজটি করার জন্যে।
আজ একজনকে খুব মিস করছি, শহীদ জননী জাহানারা ঈমামকে, তিনি বিচার করতে চেয়েছিলেন, কিন্তু রায় দেখে যেতে পারেননি। কিন্তু আমরা ভাগ্যবান, আজ সেই রায় আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, দুনিয়ায় অত্যাচারীর বিচার দুনিয়াতেই করায়।
আজ রাতে আমার ঘুম অনেক ভালো হবে, কেমন যেন চারিদিক থেকে ময়লা, জঞ্জাল দুর্গন্ধ দূর হয়ে যাচ্ছে মনে হচ্ছে। রাজাকার মুক্ত বাংলার মিষ্টি ঘ্রাণ পাচ্ছি। আমরা তরুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু বাংলা মায়ের মলিন বদন দেখে আমরাও নয়ন জলে ভেসেছি। রাজাকারের বাংলায় আমরা বুক ভরে শ্বাস নিতে পারিনা। আজ সত্যি ফাগুন দিনে আমের বনে যেতে খুব মন চাইছে। এখন থেকে জোড় গলায় বলতে পারব ঃ মা, আমরা তোমার অমর্যাদা হতে দেইনি, রাজাকারদের আমরা ছেড়ে দেইনি মা, তুমি ভেবোনা ওদের বিচার আমরা করছি।
নিজামী, মুজাহিদ, গোলাম আযমদের বাঙ্গালী ভুলে যায়নি, ওদের শাস্তি বাংলার মাটিতে হতেই হবে।
{{{পরিশেষে একটি নিয়ত ঃ আমি শুধু রায়ে পুরোপুরি খুশী নই, যেদিন রাজাকারদের ফাসিকাষ্ঠে দেখবো, সেই দিন আমি নিজে মিষ্টি খাওয়াবো}}}
জয় বাংলা, জয় মানবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




