আমাদের সবার জীবনে মা শব্দ টি একটি মধু মাখা নাম। মায়ের
মায়া মমতা আমাদের পথের পাথেয়। শৈশব কাল থেকে মা
আমাদের কে গভীর মায়া মমতায় লালন পালন করে বড়
করেছেন । আমাদের সফলতায় মায়ের মুখে হাসি ফোটে
। ব্যর্থতায় কষ্ট লাগে । যাদের জীবন এখনও মায়ের
ভালোবাসায় সিক্ত তাদের জীবনে কোন দুঃখ নেই। হাজার
কষ্টের মাঝেও মায়ের মুখ দেখলে সেই বেদনা দূর
হয়ে যায়। আর যারা আমার মত মায়ের ভালোবাসা থেকে
দূরে তাদের জীবন খুবই অবহেলিত ।জীবনে কোন
শান্তি নেই। নেই কোন ভবিষ্যৎ লক্ষ্যে ।জীবনে
চলছে অমাবস্যার চেয়ে অন্ধকারে । প্রত্যেকের উচিত
তাদর মা কে ভালোবাসা,সম্মান করা। মা বাবা কে সুখে রাখতে
পারলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


