প্রজন্ম চত্বরের আন্দোলনকে কিভাবে বানচাল করা যায়
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রজন্ম চত্বরের আন্দোলনকে কিভাবে বানচাল করা যায় এ চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে রাজাকারদের। নানান কাহিনী তৈরি করে পোষ্ট করছে বিভিন্ন ব্লগে। যাতে লোক সমাগম কম হয়, মেয়েরা যাতে অংশগ্রহণ না করে, এইসব। এমনি একটি কল্প-কাহিনী আমার চোখে পড়েছে। এই কল্প-কাহিনীর মন্তব্য করতে গিয়ে চিন্তা করলাম মন্তব্য নয়, সরাসরি লিখবো।
অনেকদিন আগের কথা। বাংলাদেশের এক গ্রামে মুসলিম লীগের এক পাণ্ডা ছিল। তার নেতৃত্বেই চলতো প্রশাসনসহ এলাকার সকল কর্মকান্ড। যদিও জনপ্রিয়তা বা তার প্রতি জনগণের কোন শ্রদ্ধা ছিলো না। একদিকে তার ছিল অর্থ অন্যদিকে ছিল লাঠিয়াল বাহিনী। এই দুইয়ের জোরেই সে চলতো। এলাকটি ছিল হিন্দু প্রধান। নির্বাচনে দাঁড়ালে সে প্রতিবারই কিভাবে জয়ী হয়ে যায়। এ এক রহস্য। রহস্যটা উদ্ধার করার পর বুঝা গেলো এটা এমন জটিল কিছু না। লোকটি জানতো যে হিন্দুরা তাকে ভোট দেয় না বা দেবে না। তখন সে এক কৌশল অবলম্বন করে। বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দু ভোটারদের কুশলাদি জিজ্ঞেস করে সে বলে- আমরে তোমরা ভোট দাও বা না দাও অসুবিধা নেই, তবে এবার ভোট কেন্দে্র মারামারি হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে জেনেছি। বৌ-ঝিদের ইজ্জতের দিকে অন্ততঃ খেয়াল রেখো (অর্থাৎ বৌ-ঝিদের ভোট দিতে পাঠিও না)। মেয়েরা না গেলে প্রতিপক্ষ ভোট কম পাবে। এটাই তার লাভ। এটাই তার কৌশল। সাধু সাবধান!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন