কোন কোন পরিবারে ৭১ একটি যন্ত্রণার নাম।
এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। ৭১ নম্বরটি শুনলেই তাদের শরীরে বিষক্রিয়া হয়। বংশানুক্রমে ঐ পরিবারটি ৭১ থেকে দূরে থাকতে চায়। প্রমাণ হিসেবে আপনার পরিচিতজনদের যে কোন প্রজন্মের মধে্য পরীক্ষা করে দেখতে পারবেন। তাদের কাছে ৭১ গন্ডগোলের বছর। আমাদের জাতীয়তা, জাতীয় সংগীত, আমাদের নিজস্ব সংস্কৃতি তাদের ভাল লাগে না। এগুলো বদলাতে চায়। পাকিস্তান শব্দটি শুনলে তারা উজ্জিবীত হয়। এদের বংশধরেরা পাকি ক্রিকেট টিমের সমর্থক।
কোন কোন পরিবারে ৭১ জীবন্ত স্মৃতি। ৭১ তাদের অহঙ্কার। বংশানুক্রমে এরা ৭১কে ধারণ করে আছে। ৭১ নিয়ে গল্প করে, ৭১-এর গান গায়, ৭১ তাদের অস্তিত্ব। তাদের কাছে ৭১ মুক্তিযুদ্ধের বছর। তারা আমাদের জাতীয়তা, জাতীয় সংগীত, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে চায়। ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ১লা বৈশাখ এর চেতনা এরাই প্রজন্ম থেকে প্রজন্ম লালন করছে।
কোন কোন পরিবারে ৭১ স্মৃতিহীন। তাদের কিছু যায় আসে না। তারা অর্থ-বিত্ত এবং ক্ষমতাকেই অগ্রাধিকার দিয়ে থাকে। তারা যখন যাকে দরকার সে দলে ভিড়ে যায়। তাদের ছেলেমেয়েরাও একইরকম। চেতনাহীন। তারা পাকিস্তানীদের সাথে উর্দূতে কথা বলতে গর্ববোধ করে। ইতিহাসকে মনে করে পুরনো কথা। এ নিয়ে কথা বললে তারা অস্বস্তি বোধ করে। বাঙালি জাতিকে নিয়ে তারা হতাশ। জাতীয় কর্মকান্ডে তাদের অনীহা, জাতীয় দিবসগুলোতে তারা দুপুর পর্যন্ত ঘুমায়। দাওয়াত এবং ভোজন তাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়।
নিজেকে আবিষ্কার করুন আপনি কোন পরিবারের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




