একটু জায়গা হবে তোমার শহরে?
তোমার অলিগলি সব চষে বেড়াবো আমার মত করে!
-আমার শহর এলোমেলো ভীষণ
তাই দিয়েছি দেয়াল এই শহরজুড়ে!
যেন না দেখো তুমি,কি ভীষণ একাকী আমি,
যেন না দেখো আমার ছিন্ন আঁধার শহরতলী।
এই অগোছালো রাস্তায় কিভাবে তোমায় আসতে বলি?
শহরজুড়ে শুধু তীব্র আবেগের ঝড়
আর একলা যে আমি ভীষণ থরথর!!
তবে ঝড় হয়ে যদি আসি আমি?
আমার ঝড়ে আলুথালু করব শহর,
নেব তোমায় দখল করে!
তোমার আবেগ উড়িয়ে নেব
আমার দারুণ অচিনপুরে,
দেব তোমায় জায়গা করে!
-তবে আমায় দখল কর!
আমার শহর দখল কর!
এই আঁধার ছিন্ন করে জ্যোৎস্না আমার হাতে ধরো!!
আমার শহর যখন তোমার,
বৃষ্টি,সন্ধ্যা সবই নিও
শুধু অবাক জ্যোৎস্নাতলে তোমার হাতটি ধরতে দিও!
-এই চির আঁধার ভেঙে আসব আমি যখন
তোমার কাছে
তোমার দারুণ শহরমাঝে,
এই মধুর ব্যস্তবেলায় হাত ছাড়বো কখন?
রাজী আছি ভিজতে আমি কোমল তরুন জ্যোৎস্নাতলে
দারুণ প্রেমের কৌতূহলে
করতে তোমায় আপন!
জ্যোৎস্নাতলে হারাবে দুই জন
হাতে রেখে হাত,কাঁধে রেখে মাথা
পুরনো পুরাণ আজ হবে বিলীন
আমাদের নতুনের গল্পের আয়োজনে।
সেদিন চন্দ্রকথা হবে রুপকথা!!!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

