somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার উৎসব ভাবনা এবং প্রাসঙ্গিক কিছু কথা

১৯ শে আগস্ট, ২০১২ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে আমার পরিচয় দেই, সামুতে আমি একজন আনিয়মিত ব্লগার কিন্তু নিয়মিত পাঠক। খুব বেশি প্রয়োজন না হলে সামুতে আমি লগইন করিনা, কমেন্ট করি খুব কম। তেমন কোন ব্লগারকে আমি নামে চিনিনা; আমাকে কারও চেনার তো প্রশ্নই উঠে না। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার; চাকরি করি একটি মালটিন্যাশনাল টেলিকম ফার্মে।

আমার বাসায় আমি, আমার বৌ, আমার মেয়ে, আমার মা, আমার বাবা আর আমার ছোট বোন মিলে থাকি; ঢাকার রামপুরার এক কোনায় আমার বাবার করা একটি বাড়িতে আমরা সবাই মিলে থাকি। প্রসঙ্গত বলে রাখি আমার মেয়েটার বয়স প্রায় ২ বছর।

ঈদের কেনাকাটা আমার কাছে অনেক আগে থেকেই বিরক্তিকর; তারপরও পরিবারের সবার জন্যই কেনাকাটা কমবেশি করেছি সাধ্যমত, অনেকটা বলা যায় কিনতে বাদ্ধ হয়েছি।

এবার আসি মূল প্রসঙ্গেঃ

আমরা বাঙ্গালিরা কিম্বা বাংলাদেশিরা সবকিছুকেই অন্য মাত্রায় নিয়ে গেছি, ঈদ দিয়েই শুরু করি। ঈদ উল ফিতর একটি ধর্মীয় উৎসব, বলে রাখি ঈদ শব্দের অর্থ উৎসব, আনন্দ কিম্বা খুশি নয়। আনন্দ কিংবা খুশি একা একা করা যায় কিন্তু উৎসব কখনও একা কিংবা পরিবার নিয়ে করা যায় না; উৎসব করতে হলে সমাজের সবাইকে নিয়ে করতে হবে। অনেকই ঈদ করার জন্য মালেশিয়া/ সিঙ্গাপুর/ থাইল্যান্ড কিংবা যার সাধ্য কম কক্স’স বাজার চলে গেছেন। ৩৫০০০ দেশের বাইরে আর কক্স’স বাজার ৫০,০০০ এর বেশি। আমার কাছে মনে হয় (আমার ভুলও হতে পারে) এই ৮৫,০০০ মানুষের ঈদ উৎসব হচ্ছেনা যেটা হচ্ছে আনন্দ।
এই ঈদ নিয়ে বাংলাদেশে যে বাণিজ্য শুরু হয়েছে তা সত্যিই সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ঈদের মূল তাৎপর্য এখানে খুজে পাওয়া মুশকিল। কেনাকাটাটাই এখন মুখ্য বিষয়। কেও ৪টা কেও ৫টা করে জামাকাপড় কিনছে, কেওবা আরও বেশিী। কস্টের টাকার কি সুন্দর অপচয়। দুই ঈদ ছাড়াও আজকাল আছে ১লা বৈশাখ, ১৬ই ডিসেম্বার আরও অনেক কিছু; আমার বোধহয় সবগুলো জানাও নাই।

আমার বাসায় সাগর নামে একটি ছেলে (৮/১০ বছর বয়স) প্রতিদিন ইফতার নিতে আসে, ওকে আমার বৌ একটি গেঞ্জি কিনে দিইয়েছে; ওর মুখের হাঁসি দেখে আমার মনে হল পরিবারের সবার পিছনে এত টাকা খরচ করে যতটুকু আনন্দ দিতে পেরেছি; এই সাগরের আনন্দ তাদের সবার চেয়ে বেশী।

আমরা মালেশিয়া/ সিঙ্গাপুর/ থাইল্যান্ড/কক্স’স বাজার গিয়ে কিম্বা প্রয়জনের বেশী জামাকাপড় কিনে যেই টাকা টা খরচ করি জীবনের একটি ঈদে; তা যদি আমাদের চারপাশের গরিব-দুখি অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেই; আমার মনে হয় সেই ঈদটি হবে আমাদের জীবনের সেরা ঈদ উৎসব।
আসুন আমরা আমাদের জীবনের একটি ঈদের খরচের টাকা এই সাগরদের মাঝে বিলিয়ে দেই; আমার মনে হয় না সেই ঈদের আনন্দ আপনার অন্য যেকোনো ঈদের চেয়ে কম হবে।

পরিশেষে সবাইকে ঈদ মুবারক।

১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×