ধরুন ৪০০ কোটি টাকার পঁচা গমের কথা!
অথবা ধরুন তনুসহ বহু নারীকে ধর্ষণ ও হত্যার কথা!
ধরুন আজকে এমপির প্রাডো গাড়ি থেকে ৩ ধর্ষককে গ্রেফতারের কথা
অথবা ধরুন বাজারে সবই ভেজাল
ধরুন রমজান উপলক্ষে ভয়াবহ মূল্যসন্ত্রাস করে গণলুটপাট চলছে প্রকাশ্যে
অথবা ধরুন রানা প্লাজায় ১১০০ মানুষকে খুন করা হলো
ধরুন ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকা লুট হয়ে গেল
অথবা ধরুন ১ কোটি কৃষক চরম লোকসান গুণছে ধান চাষ করে।
কোনকিছুতেই কিছুই হচ্ছে না কেন! কারণ খুব সহজ। এই দেশের শিক্ষিতদের প্রায় সবাই ভয়াবহরকমের দুর্নীতিবাজ। এরা কেউ কথা বলে না। এরা ভয়ে থাকে! এদের দুর্নীতি নিয়ে যদি নাড়াচারা পড়ে!
শিক্ষিতরা তাদের লক্ষ্য ঠিক করে ফেলেছে। যেমন চলছে চলুক - এভাবে চললেই সুবিধা! আমার লুটপাট, দুর্নীতি নিরাপদেই চালিয়ে যেতে পারবো।
কোনকিছুতেই কিছু না হওয়ার মূল কারণ কারণ এই বিশাল সংখ্যার দুর্নীতিবাজ শিক্ষিতশ্রেণি।
নাকে তেল দিয়ে ঘুমান। নিশ্চিন্ত থাকুন কোনকিছুতেই কিছুই হবে না!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




